Home » হাসপাতালে প্রবীণ নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী

হাসপাতালে প্রবীণ নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী

সময় কলকাতা ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিভাস চক্রবর্তীর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল।

বেশ কয়েকমাস ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকেরা অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেন। পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তার একটি ধমনীতে ‘ব্লক’ রয়েছে। দ্রুত তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং স্টেন্ট বসানো হয়েছে।

১৯৬০ সালে নাট্য জগতে প্রবেশ করেন বিভাস চক্রবর্তী। যোগ দেন ‘নান্দীকার’ নাটকের দলে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় বহু নাটকে অভিনয় করেছেন তিনি। ১৯৬৬-তে নান্দীকার ছেড়ে তৈরি করেন ‘থিয়েটার ওয়ার্কশপ’। ১৯৮৫ সালে তৈরি করেন ‘অন্য থিয়েটার’। শুরু থেকেই পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য ছিলেন বিভাস চক্রবর্তী।

About Post Author