সময় কলকাতা ডেস্ক: ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। এবার মেয়ের নাম রাখলেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন আলিয়া। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট কন্যা সন্তান শুয়ে রয়েছে রণবীরের কোলে। পাশে আলিয়া মেয়ের দিকে এক দৃশ্যে তাকিয়ে রয়েছেন। আলিয়া জানিয়েছেন, তাদের সন্তানের নাম রাখা হয়েছে রাহা।
এই নামের কি অর্থ সেটাও ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আলিয়া। এই নামের বিভিন্ন ভাষায় বিভিন্ন অর্থ রয়েছে। সংস্কৃত ভাষায় এই শব্দের অর্থ বংশ। বাংলায় এই শব্দের অর্থ স্বস্তি। আরবিতে এই শব্দের অর্থ শান্তি। সোহাহিলি ভাষায় এই শব্দের অর্থ আনন্দ। রাহা মানে আনন্দ বা স্বাধীনতা, তাই মেয়ের জন্য এমন অর্থবহ নাম বেছে নিয়েছেন রণলিয়া।
বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল প্রয়াত ঋষি কাপুরের নামে একমাত্র সন্তানের নামকরণ করতে চেয়েছেন রণবীর এবং আলিয়া। ছেলের বিয়ে বা নাতনি কোনটাই দেখে যেতে পারলেন না প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। তবে পরিবারের সঙ্গেই জড়িয়ে রয়েছেন তিনি, তাই নাতনির নামের সঙ্গেই এবার থেকে জড়িয়ে থাকবেন ঋষি কাপুর।

বনশালির ছবির সেটে দুজনের প্রথম দেখা। তখন আলিয়ার বয়স তখন মাত্র ১১ বছর। ওই ছোট বয়সেই রণবীরের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। তারপর ব্রহ্মাস্ত্র ছবির সেটেই শুরু হয় রণলিয়া জুটির প্রেম কথা। অভিনেত্রী অবশ্য অনেক আগে থেকেই পছন্দ করতেন রণবীরকে। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া জুটি।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে