Home » ফিরে দেখা ২০২২

ফিরে দেখা ২০২২

সময় কলকাতা ডেস্কঃ এবার পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। আর বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে একবার ফিরে দেখা গোটা ২০২২ জুড়ে কোন কোন ঘটনা ঘটলো বিনোদন দুনিয়ার শিরোনামে। নতুন ছবি, বক্স অফিস সাফল্য, তারকাদের বিয়ে থেকে একের পর এক কিংবদন্তি শিল্পীর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া, কী না ঘটেছে এই এক বছরে। ফিরে দেখা যাক বিনোদন দুনিয়ার সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো।

অস্কারের মঞ্চে থাপ্পড়!

সময় কলকাতা ডেস্কঃ বছরের শুরুতেই সিনে দুনিয়ার অন্যতম বড় মঞ্চ একাডেমী অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার সাক্ষী থেকেছিল এক বিতর্কিত ঘটনার। 94 তম একাডেমি পুরস্কারের সময়, অভিনেতা উইল স্মিথ মঞ্চে সেরা ডকুমেন্টারি ফিচারের জন্য পুরস্কার নিতে এসে কৌতুক অভিনেতা ক্রিস রকের মুখে চড় মেরেছিলেন। স্মিথের স্ত্রী কে মজার চলে অপমান করা হয়েছিল বলেই তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। পরে সেই সন্ধ্যায়, স্মিথ সেরা অভিনেতারও পুরস্কার জিতেছিলেন এবং একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের অন্যান্য মনোনীতদের কাছে ক্ষমা চেয়েছিলেন, তবে রকের কাছে নয়। যদিওপরের দিন, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রক এবং একাডেমীর কাছে ক্ষমা চেয়েছিলেন। সম্ভাব্য স্থগিতাদেশ বা বহিষ্কারের মুখোমুখি হয়ে স্মিথ এপ্রিল 1 তারিখে তার একাডেমীর সদস্যপদ পদত্যাগ করেন এবং 10 বছরের জন্য একাডেমীর ইভেন্টে যোগদান থেকে নিষিদ্ধ করা হয়, যা 8 এপ্রিল কার্যকর হয়।

নগ্ন ফটোশুট!

বিতর্কে রণবীরএ বছর বিতর্কে জড়ান রনবির সিং ও। একটি ম্যাগাজিন এর জন্য নগ্ন ফটো শুট করে বিতর্কে জড়ান অভিনেতা। নারী সম্মানে আঘাত হানার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকি তাঁর বিরুদ্ধে পুলিসে অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়।

দুষ্কৃতীদের গুলিতে নিহত গায়ক নেতা নিজের গ্রামেই গাড়িতে ওঠার সময় খুন হন সঙ্গীত শিল্পী ও নেতা সিধু মুসেআলা। জানা যায় যে তিন দিক থেকে তিনটে গাড়ি থাকে ঘিরে ফেলে এবং তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি তিন রাউনড গুলি চালানো হয়। পরে তাঁর খুনের দায় নিয়ে বিব্রিতিউ দেয় এক জঙ্গি সংগঠন।

সাত পাকে বাঁধা পড়লেন রালিয়াকানাঘুসো বিয়ের খবর শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সাথে পাকে বাঁধা পড়লেন রণবীর আলিয়া। খুব সাদা মাটা ভাবেই অল্প সময়ের মধ্যে বিয়ে করেন এই তারকা জুটি। পরিবার ও একেবারে কাছের বন্ধুদের নিয়েই বিয়ের পর্ব সারেন তারা। এবং বিয়ের সাত মাসের মধ্যেই তাদের কোল আলো করে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান ও।

বিয়ে ভাঙল ধনুসের!

এই বছর যেমন কিছু তারকা জুটি সাত পাকে বাঁধা পড়েছে। একইরকম ভাবে কিছু সম্পর্কের ইতিও হল। তামিল তারকা ধানুশ এবং ঐশ্বরিয়া রজনীকান্ত – মেগাস্টার রজনীকান্তের বড় মেয়ে, তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় এই বছরই।  ধানুশ এবং ঐশ্বরিয়া 2004 সালে বিয়ে করেন। তাদের দুই ছেলে, যাত্রা রাজা এবং লিঙ্গ রাজা।যদিও দু’জন তাদের বিচ্ছেদের কারণ প্রকাশ করেনি এবং সবাইকে তাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করেছিলেন।

সম্পর্কের নতুন মোড়ে ললিত-সুস্মিতা!

সুস্মিতা সেন এবং ললিত মোদি এই বছরের শুরুতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের সম্পর্কের কথা ঘোষণা করেন। মোদি যখন ঘোষণা করেছিলেন যে তিনি প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতাকে ডেট করছেন, তখন তিনি ইনস্টাগ্রামে তার বায়ো এবং প্রোফাইল ছবি পরিবর্তন করেছিলেন। সেখানে ললিত মোদি সুস্মিতার সাথে নিজের পোজ দেওয়ার একটি ছবিও শেয়ার করেন এবং লেখেন যে তিনি এখন একটি নতুন জীবন শুরু করছেন। যদিও এখন মোদির প্রোফাইল এবং বায়োতে ​​সুস্মিতারকোনোউল্লেখনেই।তারপ্রোফাইলছবিতেএকটিজাতীয়পতাকারয়েছেএবংতারবায়োতে​​শুধুমাত্র’আইপিএলের প্রতিষ্ঠাতা’ উল্লেখ রয়েছে। তিনি যে পোস্টে সুস্মিতার একাধিক ছবি শেয়ার করেছেন সেটি তার ইনস্টাগ্রামে রয়েছে। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে শেষ পর্যন্ত এই সম্পর্ক আদেও ঠিকাছে তো?

পরিচালক অনির্বাণের জনপ্রিয়তা অভিনেতা হিসেবে অনির্বাণ ভট্টাচার্য কে আমরা সবাই চিনি। কিন্তু এবার পরিচালক অনির্বাণকে অন্যরুপে পেল  দর্শক। তাঁর হাত ধরেই নাটকের সিনে রুপ দেখলেন বাংলার দর্শক। বল্লভপুরের রূপকথা ২১ অক্টোবর ২০২২-এ মুক্তি পায়। যাদর্শকমহলেবিশালজনপ্রিয়হয়। তিনি প্রথম উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ দ্বারা অনুপ্রাণিত বাংলা ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ মান্দার-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এটি তাঁর দ্বিতীয় নির্দেশনা ।

সত্যজিতের ভূমিকায় জিতুর কামাল! বাংলা ইন্ডাস্ট্রি এবছর এক তাবড় অভিনেতার সন্ধান পেল পরিচালক অনিক দত্তের হাত ধরে। সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কামাল বিশাল জনপ্রিয় হন। অনিক দত্ত পরিচালিত অপরাজিত ছবিতে জিতু কামালের লুক কামাল করে দেয়। অবিকল সত্যজিৎ রায়ের মত জিতু কে দেখে আবেগপ্রবন হয়ে পড়েন সত্যজিৎ পুত্র সন্দীপ রায় ও।

বলিউড বক্স অফিস কালেকশন যদি এবছর বক্স অফিসে সফল ছবিগুলির কথা ধরি তাহলে প্রথমেই আসবে রনবির আলিয়ার ব্রামহাস্ত্রা। ২৫৪ কোটি টাকার ব্যাবসা করেছে এই ছবি। রিল ও রিয়াল দুই দিকেই এই বছর হিট রালিয়া জুটি। এরপর যে ছবি বক্স অফিসে সফলতা পেয়েছে তা হল দ্য কাশ্মীর ফাইলস। এই ছবি নিয়ে বহু বিতর্ক হলেও বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি ৩ কোটির ব্যাবসা দিয়ে শুরু করে ছবির মোট আয়ের পরিমান ২৪৭ কোটি টাকা। এছাড়া আরও বেশ কিছু বিগ বাজেটের ছবি এবছর মুক্তি পেলেও বলিউডে বয়কট ট্রেনদের কাছে মুখ থুবড়ে পড়ে।

এবছর বলিউড ছবির জনপ্রিয়তা কে পেছনে ফেলে তুমুল জনপ্রিয়তা পেয়েছে সাউথের ছবিগুলি। একই সঙ্গে বলিউড বক্স অফিস কালেকশন কেও পিছনে ফেলে দিয়েছে সাউথের ছবি গুলি। যে ছবি গুলি এবার সুপার হিট হয়েছে সেগুলি হল KGF 2, Ponniyin Selvan: Part One, Kantara, R RR। এখন দেখার নতুন বছরে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন কি চমক দেয়!

কে কে র মৃত্যু তে বিতর্কে রূপঙ্কর

মৃত্যুর কথা বললে কে কে-র মৃত্যুর কথা আলাদা করে বলতেই হয়। কলকাতায় অনুষ্ঠান করতে এসে হার্ট এটাকে মৃত্যু হয় এই শিল্পীর। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য, রাজনীতি, দেশ। তৈরি হয় একাধিক বিতর্ক। কে কে র মৃত্যুতে বিতর্কে জড়ান শিল্পী রূপঙ্কর বাগচি।  কে কে র অনুষ্ঠানের আগের দিন করা তাঁর এক মন্তব্যে জনগনের কাঠগড়ায় দাঁড় করায় তাকে। অবশেষে নিঃশর্ত ক্ষমা চান রূপঙ্কর।

গেরুয়া বিতর্কে পাঠান!

বছর শেষে নতুন বিতর্কে পাঠান। পাঠানের বেশরম রঙ মুক্তি পাবার পরই শুরু হয়েছে জোর বিতর্ক। গানে দীপিকার গেরুয়া মনকিনি পরা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। বেশরম গান মুক্তি পাবার পর থেকেই ছবি বয়কটের ডাক পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বলিউডে এমনিই মন্দার বাজার। তার উপর প্রত্যেক ছবির ট্রেলার বা টিজ়ার যুক্তি পেলেই এখন সমাজযাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঢল নামে। তারই জেরে তিল থেকে তাল হয়ে ছবি বয়কটের ডাকও উঠে যায় নিমেষে। প্রসঙ্গত ‘পাঠান’-এর প্রথম গানের ভিডিয়ো মুক্তি পাওয়ার পর থেকেই আগুন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘বেশরম রং’- এ খোলামেলা দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এক দিকে যেমন দর্শকের উত্তেজনার পারদ চড়েছে, অন্য দিকে নিন্দায় মুখর হয়েছেন আর এক দল। সেই পরিস্থিতিতে বেঁকে বসেছে কিছুরাজনৈতিকনেতামন্ত্রীও।তাদেরদাবিখারাপ উদ্দেশ্য নিয়ে এই গানের ভিডিয়ো শুট করা হয়েছে। তাদেরদাবিদৃশ্যগুলি কুরুচিকর, অশ্লীল। সেগুলি সংশোধন না করলে বেশকিছুজায়গায়ছবিরমুক্তিওআটকেদেবারসম্ভাবনা।

বিতর্কে দেবের ‘প্রজাপতি’

নন্দনে শো পায়নি ‘প্রজাপতি’। যা নিয়ে জোর বিতর্কতৈরি হয়েছে।  আর এসবের মাঝেই সোজাসাপটা কথা বললেন সাংসদ-অভিনেতা দেব। সিনেমার মাধ্যমে দর্শকদের ভালবাসাতেই আজ তিনি সুপারস্টার। তাই রাজনীতিক সত্ত্বার থেকে তার কাছে অভিনেতা সত্ত্বাই প্রাধান্য পেয়ে এসেছে বরাবর। এবারও এক সাক্ষাত্‍কারে দেব সাফ জানিয়ে দিলেন যে, তিনি শিল্পিসত্ত্বাকেই এগিয়ে রাখবেন। নন্দনে স্লট না পাওয়া নিয়েদেবজানানরাজনীতিতে রয়েছেন বিগত কয়েক বছর ধরে। তবে সিনেমা তার কাছে আগে। কেন প্রজাপতি ব্রাত্য তা নিয়ে প্রশ্ন উঠলেও তানিয়ে ভিন্ন ভিন্ন মতের কথা উঠে আসছে। উল্লেখ্য, দেবের ভিন্ন মেরুতে রয়েছেন আরএক বর্ষীয়ান অভিনেতা ও নায়কচিরঞ্জিত। এনিয়ে বিতর্ক চলছেই। তবে সিনেমার সেটে কিন্তু রাজনৈতিক রং ভুলেই দেব-মিঠুন একসঙ্গে কাজ করেছেন।

সুশান্তের মৃত্যুতে নয়া মোড়!

প্রায় আড়াই বছর আগের ঘটনা ১৪ জুন ২০২০। আজও এই তারিখ ভুলতে পারেননি দেশবাসী। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তরুণ অভিনেতার অকাল মৃত্যুর কারণ এখনও অজানা। চলছে সিবিআই তদন্ত।আরএরমধ্যেইবছরশেষেতাঁরমৃত্যুতদন্তেনয়ামোড়। সম্প্রতি কুপার হাসপাতালের এক কর্মী হঠাত্‍ই দাবি করেন, সুশান্ত আদতে আত্মহত্যা করেননি, তাঁকে নাকি খুন করা হয়।তাঁরদাবিসুশান্তের চোখে ঘুষির দাগছিলএমনকিহাড় ভাঙা, গলা টেপার চিহ্নওছিল।কিন্তুসেইসময়মর্গকর্মীর এই দাবি শোনা হয়নি বলে অভিযোগ!এখন দেখার নতুন বছরে সুশান্তের মৃত্যুর কারন সঠিকভাবে উন্মোচিত হয় কিনা।

গোটা বছর বিনোদন দুনিয়ায় অজস্র ঘটনা ঘটেছে। কিছু ভালো কিছু খারাপ। আর সবকিছু নিয়েই এগিয়ে চলার নামই জীবন। তাই নতুন বছর শুরুর আগে বিনোদন দুনিয়ায় যাতে আরও অনেক ভালো খবর নিয়ে আসে সেটাই কাম্য।

 

About Post Author