সময় কলকাতা : রবিবার বড়দিন বালুচিস্তান বিস্ফোরণের আতুরঘর হয়ে দেখা দিল।এদিন বালুচিস্তানে একাধিক বিস্ফোরণ ঘটে যার ফলস্বরূপ পাঁচ পাকিস্তানি সেনা নিহত এবং এক ডজন অসামরিক ব্যক্তি আহত হয়েছে।

জিইও টিভি মারফত একটি বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, একটি গোয়েন্দা-ভিত্তিক ক্লিয়ারেন্স অপারেশন চলাকালীন, যা 24 ডিসেম্বর থেকে চলছে, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয় কোহলু জেলার কাহান এলাকায়।একটি পৃথক ঘটনায়, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বালুচিস্তানের কোয়েটার স্যাটেলাইট টাউনে একটি পুলিশ চেকপয়েন্টে গ্রেনেড নিক্ষেপ করে, এতে তিন পুলিশ কর্মকর্তা এবং পাঁচ নাগরিক সহ আটজন আহত হয়, রিপোর্টে বলা হয়েছে।ঠিক এই ঘটনার কয়েক ঘণ্টা আগে কোয়েটায় আরেকটি বিস্ফোরণ হয় । জানা গিয়েছে, এই গ্রেনেড বিস্ফোরণে চারজন আহত হয়।বালুচিস্তানে একাধিক বিস্ফোরণ ঘটে যখন পাকিস্তান বড়দিন উদযাপন করছিল। কোন কোন বিস্ফোরণের ফলে ঠিক কতজন প্রশাসনিক ব্যক্তির মৃত্যু ঘটে তা প্রাথমিকভাবে পরিষ্কার না হলেও সব মিলিয়ে দেখা গিয়েছে একাধিক বিস্ফোরণে মোট পাঁচজন পাকিস্তানি সেনার মৃত্যু ঘটেছে রবিবারের বালুচিস্তানে। এই ঘটনাগুলি পাকিস্তান সরকারের দুশ্চিন্তা বাড়িয়েছে, বলাইবাহুল্য।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত