Home » করোনা নিয়ে বৈঠকে বসতে চলেছে প্রেসিডেন্ট জিনপিং

করোনা নিয়ে বৈঠকে বসতে চলেছে প্রেসিডেন্ট জিনপিং

সময় কলকাতা ডেস্কঃ করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে চিনে। বাড়ছে রোগীর সংখ্যা। এর মাঝেই হাসপাতালে হাসপাতালে রক্তের টান পড়েছে বলে খবর। চিনের জাতীয় রেডিওকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, শ্যানডং প্রদেশের ব্লাড ব্যাংকে রক্তের আকাল।  রক্ত সংকটে ধুঁকছে চিন। যার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে সেই দেশে। করোনা নিয়ে সতর্ক হওয়ার জন্য বৈঠকে বসতে চলেছে প্রেসিডেন্ট জিনপিং।

মাত্র তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিখ্যাত মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইল-ডিং। তাঁর মতে, এই তিন মাসে চিনের লক্ষাধিক মানুষের মৃত্যু হবে। ইতিমধ্যেই কোভিড হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছে। এই অবস্থা আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, করোনাবিধি কিছুটা শিথিল হওয়ার পরই চিনে আবার ফিরছে করোনা আতঙ্ক। আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিনের বিশেষজ্ঞরা মনে করছেন, শীতেই করোনা নতুন করে আছড়ে পড়তে পারে।

About Post Author