সময় কলকাতা ডেস্ক,২২৬/১১ র দুঃস্বপ্নের স্মৃতি উসকে দিল ২০২২ সালের ২৬ ডিসেম্বর। সন্দেহজনক একটি অস্ত্র বোঝাই পাকিস্তানি নৌকা ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে তাকে উল্লেখযোগ্য তৎপরতা দেখিয়ে আটক করে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী।সোমবার গুজরাট পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার দেওয়া তথ্য অনুযায়ী দশ ব্যক্তি সহ পাকিস্তানি মাছ ধরার নৌকো “আল সাহেলি ” কে আটক করল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী।বিপুল অস্ত্রশস্ত্র আর গোলাগুলি তো ছিলই , ছিল ৪০ কেজি মাদক যার বাজার মূল্য অন্তত ৩০০ কোটি টাকা।

ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে , নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবি- সোমবার রাতভর অভিযান চালানো হয়েছিল। ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়ে পাকিস্তানি মাছ ধরার নৌকাটি। ভারত-পাকিস্তান জলসীমার প্রান্তে ভারতীয় সীমায় মোতায়েন করা হয়েছিল উপকূল রক্ষী বাহিনীর জাহাজ আইসিজিএস অরিঞ্জয়কে। বিস্তারিত তদন্তের স্বার্থে ধৃত ১০ জনকে নিয়ে যাওয়া হয়েছে গুজরাটের ওখায়।

উল্লেখ্য,১৪ বছর আগে নভেম্বর মাসের শীতে এভাবেই এক নৌকা নিয়ে পাকিস্তান থেকে মৌলবাদী জঙ্গিরা ঢুকে পড়েছিল ভারতে। জঙ্গীদের আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছিল মুম্বাইয়ের একাধিক স্থান এবং সেই জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ১০ জঙ্গী সহ ১৬৪ জন নিরীহ মানুষ যাদের মধ্যে বহু বিদেশী ছিলেন। খুব স্বাভাবিকভাবেই ,এবারের পাকিস্তানি মাছ ধরার নৌকো আটকের ঘটনা আরেকবার মনে করিয়ে দিল ২৬/১১র দুঃস্বপ্ন কে। গত ১৪ বছরে ভারতে অন্তত ছোট বড় ১৩ টি জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছেন ৬৮৪ জন মানুষ। এবারের মাছ ধরার নৌকো ঘাতক আক্রমণের জন্যই হয়েছিল কিনা তা নিশ্চিত করে বলার আগে বলা যেতেই পারে বিগত ১৪ বছরে ভারত কিন্তু অনেকটাই জঙ্গি আক্রমণ মোকাবিলায় প্রস্তুত।।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত