সময় কলকাতা ডেস্ক: দূষণ মুক্ত পৃথিবীর স্বপ্ন সকলের। বায়ু দূষণে নাজেহাল সারা বিশ্ব। তার থেকে মুক্তির পথ দেখাতে পারে ত্রিপুরার এক যুবকের আবিস্কার। তাঁর দাবি বায়ু নির্ভর এক ইঞ্জিন আবিস্কার করেছেন তিনি । যা বাযু দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
মূল্য বৃদ্ধিতে নাজেহাল সারা বিশ্ব,নাভিশ্বাস উঠছে দেশবাসীর। আন্তর্জাতিক বাজার প্রতিদিন বেড়ে চলেছে পেট্রো পন্যের মূল্য।আর তার প্রভাব গিয়ে পড়ছে বাজারে। সেই সঙ্গে ফসিল ফুয়েল নির্ভর জীবন যাত্রায় বায়ু দূষণ বাড়ছে প্রতিনিয়ত। তার থেকে মুক্তির পথ খুঁজছে তামাম বিশ্ব। এরই মাঝে ত্রিপুরার এক যুবক কম্প্রোসড এয়ারকে ব্যবহার করে একটি ইঞ্জিন তৈরি করছেন।আবিস্কারকের দাবি এই ইঞ্জিন দূষণ মুক্ত শক্তি উৎপাদনের এক ব্যবস্থা। যার দ্বারা অতি কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সেই সঙ্গে এই ইঞ্জিন গাড়িতেও ব্যবহার করা যাবে বলে দাবি আবিস্কারকের। ত্রিপুরার যুবক রাজকুমার মালাকার ইতিমধ্যেই ভারতে Patent filing করেছেন এই আবিস্কারের জন্য। এখন রাজকুমার মালাকার International Patent filing করতে চান।
গাড়ির জন্য পূর্নাঙ্গ ইঞ্জিন বানিয়ে চালাতে পারলেই মিলবে আন্তর্জাতিক পেটেন্ট সংস্থার স্বীকৃতি। কিন্তু সেই কাজের জন্য প্রয়োজন বহু অর্থ। তাঁর জোগার করতে নাজেহাল আবিস্কারক। প্রতিভার স্ফুলিঙ্গ লুকিয়ে থাকে নানান প্রান্তে। রাজকুমারের এই আবিস্কার বাস্তবায়িত হলে পাল্টে যেতে পারে সারা বিশ্ব।


More Stories
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ
বাজেট ও ক্ষুদ্র চা-চাষীদের স্বপ্ন
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন