সময় কলকাতা ডেস্কঃ ফের বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল রণবীর সিংহের ছবি সার্কাস। জানা গিয়েছে, ছবি মুক্তির ৫ দিনে মাত্র ২৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই ছবি। দর্শকের মন জয় করতে এখনও পর্যন্ত ব্যর্থ ‘সার্কাস’। যদিও ‘সার্কাস’ নিয়ে সব মহলেই প্রত্যাশা ছিল তুঙ্গে। শেক্সপিয়ারের ‘দ্য কমেডি অব এররস’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। এই ছবিতে রণবীর এবং দীপিকা পাড়ুকোনকেও দেখা গিয়েছে একটি গানে। কিন্তু তার পরেও এই ছবি বক্সঅফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি।
রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে। কন্যাভ্রুণ হত্যার মতো বিষয় তুলে ধরা হবে এই ছবিতে। গত বছরই ‘সার্কাস’-এর শ্যুটিং শেষ করেছেন পরিচালক রোহিত শেট্টি। তবে ছবির মুক্তি নিয়ে বারবার শোনা গিয়েছিল জল্পনা।

‘সার্কাস’ ছবিতে রোহিত শেট্টির সঙ্গে ফের হাত মেলাতে চলেছেন অভিনেতা। এর আগে তাঁরা একসঙ্গে ‘সিম্বা’ ছবিতে কাজ করেছিলেন যা বক্স অফিস কাঁপিয়েছিল। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে ‘গালি বয়’ অভিনেতাকে। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাচ্ছে জ্যাকলিন ও পূজা হেগড়েকে।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত