সময় কলকাতা ডেস্কঃ ‘মানবজমিন’ মুক্তির আগে বর্ষশেষে জন্মদিন উদযাপন প্রিয়াঙ্কার। ‘মানবজমিন’-এর গোটা টিম উপস্থিত ছিল প্রিয়াঙ্কার জন্মদিনের পার্টিতে। সোশ্যাল মিডিয়ায় রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে ছেলে সহজের একটি ছবি পোস্ট করে প্রযোজক রানা সরকার লিখেছেন, ‘জন্মদিনের সেরা সমাপ্তি’।

শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়কে। আর ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রযোজক রানা সরকার। এর আগে সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার এবং ট্রেলার মুক্তির পরেই কমেন্টে ভরিয়ে দিয়েছিলেন দর্শকেরা। ছবির টিজারে দেখা গিয়েছিল,পরাণ বন্দ্যোপাধ্যায়কে স্বর্গের জমি কেনার প্রস্তাব দিচ্ছেন দুই ব্যক্তি। পরিচালক হিসাবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাজ এটি। এর আগে ছবিটিকে ঘিরে কম বিতর্ক দেখা যায়নি। কেননা শোনা গিয়েছিল, ‘মানবজমিন’ ছবির চিত্রনাট্য নিয়ে নাকি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের মধ্যে মতবিরোধ হয়েছে। তারপর থেকেই ছবি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন সৃজিত। যদিও সমস্ত কানাঘুষোকে পিছনে ফেলে ছবির অফিশিয়াল টিজারের প্রথম ঝলকেই দেখা দিলেন সৃজিত মুখোপাধ্যায়।
উল্লেখ্য,মানবজমিন’ ছবির শ্যুটিং-এর বেশিরভাগটাই কলকাতায় হয়েছে। ‘মানবজমিন’ নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যে ক’টা ছবির কাজ চলছে প্রত্যেকটাই ভীষণ আলাদা। দর্শকদের সামনে নতুন আর আকষর্ণীয় বিষয় না তুলে ধরতে পারলে তাঁরা সিনেমা দেখবে কেন?


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত