সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৬৪ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৩০ – জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।
১৮০৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।
১৯০৬ – পূর্ব বাংলার ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়।
১৯২৫ – কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ – সুভাষ চন্দ্র বসু কর্তৃক পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৫ – রুডইয়ার্ড কিপলিং, ইংরেজ লেখক ও কবি, নোবেল বিজয়ী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৩ – প্রকাশ বীর শাস্ত্রী, ভারতীয় একাডেমিক ও রাজনীতিবিদ এর জন্মদিন আজ।
১৯৭৪ – এস. জিতেশ, ভারতীয় কার্টুনিস্ট এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৯ – আব্বাসউদ্দিন, প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৩ – কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাকড়াশীর প্রয়াণ দিবস আজ।
১৯৭৯ – আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট বাঙালি কবি অজিতকুমার দত্ত এদিন প্রয়াত হন।
২০০৭ – খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।
২০১৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি