সময় কলকাতা ডেস্কঃ আজ ৩১ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৬৫ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬০০ – ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।
১৮০২ – পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।
১৮২৭ – ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
১৮৩১ – কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯২৯ – জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৩৮ – লর্ড চার্লস কর্নওয়ালিস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৮ – বেণীমাধব বড়ুয়া, বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক-এর জন্মদিন আজ।
১৯৩৪ – অমলেন্দু চক্রবর্তী, প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক এদিন জন্মান।
১৯৪০ – প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী পার্থ ঘোষ-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬৯১ – রবার্ট বয়েল, আধুনিক রসায়নের সহ-প্রতিষ্ঠাতা আজকের দিনে প্রয়াত হন।
১৯৯০ – মণি সিংহ, বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতার প্রয়াণ দিবস আজ।
২০০৬ – শেফালী ঘোষ, বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি