সময় কলকাতা ডেস্ক, জানুয়ারি ১ : নতুন বছরের প্রথম দিনেই পরিবারের সদস্যদের চমক দিতে বা ঘরোয়া পার্টির আয়োজনে বানিয়ে ফেলুন পেরি পেরি চিকেন স্টিকস্। চিকেনের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে নতুন বছরের প্রথম দিনেই পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ:
হাড় ছাড়া মুরগির মাংস: ৩০০ গ্রাম
রসুনের কোয়া: ৪ টি
কাঁচালঙ্কা: ৪ টি
পেঁয়াজ: ২ টি
লেবুর রস: ২ টেবিল চামচ
রেড চিলি সস: ২ টেবিল চামচ
সাদা তেল: ৭ চামচ
চিলি ফ্লেক্স: ১ চামচ
ক্যাপসিকাম: ১ টি
টম্যাটো পিউরি: ২ টেবিল চামচ
ভিনিগার: ১ টেবিল চামচ
অরিগ্যানো: ১ চামচ
নুন ও গোলমরিচ: পরিমান মত

রন্ধন প্রণালী
প্রথমেই ক্যাপসিকামের টুকরোগুলি মিনিট পাঁচেক আগুনে ঝলসে নিন। এবার মিক্সিতে পেঁয়াজ, রসুন, লঙ্কা, ঝলসানো ক্যাপসিকাম, টম্যাটো পিউরি, ভিনিগার, লেবুর রস, রেড চিলি সস ও সব রকম গুঁড়ো মশলা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর একটি পাত্রে মাংসের টুকরোগুলি নিয়ে বানিয়ে রাখা মিশ্রণের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। তেল দিয়ে ঘণ্টা তিনেক মাখিয়ে রাখুন। তার পর কবাবের মতো কাঠিতে গেঁথে অল্প তেলে ভেজে নিন। মেয়োনিজ বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পেরি পেরি চিকেন স্টিকস্।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি