সময় কলকাতা ডেস্ক,১ জানুয়ারি : বর্ষ শুরুতে মর্মান্তিক ঘটনার সাক্ষী আফ্রিকার উগান্ডা।রবিবার উগান্ডার একটি শপিং মলে পদপিষ্ট হয়ে অন্তত নয়জন নিহত হয়েছেন।কাম্পালার ফ্রিডম সিটি মলে নববর্ষ উদযাপনের জন্য লোকজন একত্রিত হওয়ার সময়ই এই দুর্ভাগ্যজনক ঘটনা আচমকা ঘটে যায় ।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আতশবাজি প্রদর্শন দেখতে মধ্যরাতে লোকজন বাইরে ছুটে এলে সেখানে দুর্ঘটনাটি ঘটে। আতশবাজি প্রদর্শনী শেষ হওয়ার সামান্য আগে মানুষদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় যার ফলে তাৎক্ষণিকভাবে পাঁচজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হয়, কাম্পালা পুলিশ কর্মকর্তার সূত্রনির্ভর এএফপি জানিয়েছে। পরবর্তীতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয় ৯। একটি টুইট বার্তায়, উগান্ডা পুলিশ ফোর্স বলেছে, “কাটওয়ে টেরিটোরিয়াল পুলিশ একটি দুর্ঘটনার তদন্ত করছে যা ফ্রিডম সিটি মল নামাসুবায় নববর্ষের প্রাক্কালে একটি ইভেন্ট চলছিল এবং এসময় দুর্ঘটনার ফলে বেশ কয়েকজন কিশোর সহ নয় জনের মৃত্যু হয়েছে ।”
বর্ষশুরুতে উগান্ডায় দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ৯


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক