সময় কলকাতা ডেস্কঃ কাবুল সামরিক বিমানবন্দরের মূল ফটকের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বিস্ফোরণে নিহত হয়েছেন ১০জন, গুরুতর আহত ৮জন। রবিবার কাবুল সামরিক বিমানবন্দরের মূল ফটকের নিকটেই ভয়ংকর বিস্ফোরণ ঘটে। সেই সময় মূল ফটোকে পাহারারত ছিল তালিবান সেনাবাহিনী। ঘটনাস্থলেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ তালিবান সেনাবাহিনীর জওয়ানের। আহতদের উদ্ধার করে স্থানীয় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তালিবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্ফোরণের কথা স্বীকার করা হয়েছে। তবে এই বিস্ফোরণের পিছনে কোন গোষ্ঠীর হাত রয়েছে সে বিষয়ে পরিষ্কার করে বলেনি তালিবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো কোনো জঙ্গিগোষ্ঠী এর দায়ভার স্বীকার করেনি। স্থানীয়রা জানিয়েছেন, বিমানবন্দরটির সামনে সকাল ৮টার আগে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারা বলছেন, এলাকাটি নিরাপত্তা বাহিনী সিল করে দিয়েছে এবং সেখানে যাওয়ার সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে আফগানিস্তানের তাখার প্রদেশের রাজধানী তালুকান শহরে একটি বিস্ফোরণে ৪ জন আহত হয়েছিল।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক