সময় কলকাতা ডেস্কঃ আজ ২ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২য় দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৫৭ – ব্রিটিশরা কলকাতা দখল করে।
১৮৩৯ – লুই ডাগুয়েরে প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন।
১৮৯০ – সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি নিযুক্ত হন।
১৯১২ – কলকাতা উন্নয়ন ট্রাস্ট গঠিত হয়।
১৯৫৪ – ভারতের অসামরিক সম্মাননা- ভারতরত্ন পদ্মবিভূষণ, পদ্মভূষণ,পদ্মশ্রী মর্যাদাক্রম অনুসারে আজকের দিনে প্রবর্তিত হয়।
১৯৮৯ – ভারতের সংগ্রামী নাট্য ব্যক্তিত্ব সফদর হাশমি ঘাতকদের হাতে নিহত হন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯২ – নীলরতন ধর,প্রখ্যাত বাঙালি ভৌত-রসায়ন বিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৬ – শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র-র জন্মদিন আজ।
১৮৯৮ – সুকুমার সেন,ভারতের প্রথম নির্বাচন কমিশনার ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এদিন জন্মান।
১৯২৫ – ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী বিমলেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯৪৪ – সমিত ভঞ্জ,বাংলা চলচ্চিত্র অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৭২ – বিশ্ব বিখ্যাত ভারতীয় কুস্তিগীর গোবর গোহ নামে সুপরিচিত যতীন্দ্র চরণ গুহ আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৬ – শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক এদিন প্রয়াত হন।
১৯৭৭ – প্রমথ ভৌমিক, বাঙালি সমাজবাদী সাংবাদিকের প্রয়াণ দিবস আজ।
১৯৮৯ – সফদার হাশমি, ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৩ – স্বাধীনতা সংগ্রামী,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিজয়কুমার ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ।
১৯৯৯ – অতুল সুর,বিশিষ্ট ইতিহাসবিদ,নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ,লেখক ও কলকাতা বিশেষজ্ঞ এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি