সময় কলকাতা ডেস্ক, ২রা জানুয়ারি: ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একটা বছর পূর্ণ করল “সময় কলকাতা” । ২০২২ সের জানুয়ারির ২ তারিখ আজকের দিনেই উত্তর ২৪ পরগনার মহকুমা শহর বারাসাতের বুকে সূচনা হয়েছিল “সময় কলকাতা”র।
সে দিন আমাদের জন্য , মানে সময় কলকাতার জন্য ছিল একটা বড়দিন। এ অন্য এক নিরিখে বড়দিন। একঝাঁক সাহসী আর দৃঢচেতা যুবকের হাত ধরে বাংলা সংবাদ জগতে নবদিগন্তের সূচনা হয় সেই বড়দিনে। নবীনে-প্রবীনের মেল বন্ধনে পথ চলা শুরু করেছিল ‘সময় কলকাতা’। সেই সময় শুধুই ছিল বাংলা পোর্টাল মাধ্যম। সেদিন টা ছিল রবিবার। সেদিন বেলা ১১ টায় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে উদ্বোধন হয় বাংলা সংবাদ পোর্টাল ‘সময় কলকাতা’। সেই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুরপ্রশাসক সুনীল মুখার্জি এবং বারাসাত জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অশনি মুখোপাধ্যায়। একইসাথে উপস্থিত ছিলেন বারাসাত ৪ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর শিল্পী দাসও। মূলত যাঁদের হাত ধরে ‘সময় কলকাতা’র পথচলা শুরু তাঁরা হলেন সংস্থার দুই কর্ণধার, বিশিষ্ট সমাজসেবী সাগর দাস এবং প্রীতম ভট্টাচার্য। তারপর দিনে দিনে বেড়েছে তার কলেবর। চার মাস পর এপ্রিলের ২৬ তারিখ থেকে শুরু হয় সময় কলকাতা খবরের চ্যানেল। আজ রাজ্য ছাড়িয়ে আমরা পৌঁছে গেছি আন্তর্জাতিক দর্শকের বৈঠকখানায়। বর্তমানে বাংলাদেশে সময় কলকাতা চ্যানেলের দর্শক সংখ্যাও প্রচুর। আমরা পৌঁছে গেছি বাংলার পড়শি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড, অসমের বিস্তীর্ণ অঞ্চলে। সময় কলকাতা শুধুমাত্র ২৪ x৭ নিউজ চ্যানেল নয়. পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মে ও সময় কলকাতার এই মুহূর্তে জনপ্রিয়তা তুঙ্গে। Samay kolkata.com নামের নিউজ পোর্টালের এই মুহূর্তে দর্শক প্রায় ১২ লক্ষ। পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমরা প্রথম থেকেই একটি কঠিন সিদ্ধান্তে পৌঁছেছিলাম আমরা ডাইনেও যাবনা বামেও যাবনা আমরা আমাদের সোজা পথে চলব। আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা কোনও দৌড়ে নেই। আমরা আছি মানুষের পাশে মানুষের সাথে। পৃথিবীর নিয়মে যেমন সময় বদলায় সময়ই সব কিছু নির্ধারণ করে দেয় তেমনই আমাদেরও মূল স্লোগান হল সময় বলবে সময়ের কথা।
আমাদের প্রত্যাশা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে গণতন্ত্রের চতুর্থস্তম্ভ ‘সময় কলকাতা’ এগিয়ে যাবে সকলের আগে সেখানে কোন পক্ষ নয়, ফুটে উঠবে কেবল সময়ের মুখের প্রতিচ্ছবি।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা