সময় কলকাতা ডেস্কঃ আজ ৪ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৪র্থ দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৬১ – মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত মেঘনাদবধ কাব্য মহাকাব্য প্রকাশিত হয়।
১৮৭৭ – বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেছিলেন।
১৮৮৫ – প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
১৯০৬ -কলকাতায় প্রিন্স অব ওয়েলস ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রচন্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।
১৯২৭ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
১৯৩৪ – ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।
১৯৯০ – বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।
২০১০ – কেপলার-৪ নামের ১৬৩১ আলোকবর্ষ দূরের নক্ষত্র আবিষ্কার হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৬৪৩ – আইজ্যাক নিউটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক ও উদ্ভাবক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৭৮৫ – ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তার জন্মদিন আজ।
১৮০৯ – অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল এদিন জন্মান।
১৮১৩ – শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬০ – এ্যালবার্ট কাম্যু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৩ – প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেন-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৪ – রাহুল দেব বর্মন, প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি