Home » ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মেনকা গম্ভীর

ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মেনকা গম্ভীর

সময় কলকাতা ডেস্ক,৪ জানুয়ারিঃ ফের কলকাতা হাইকোর্টে দারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। মেনকা গম্ভীরের রক্ষাকবচের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এদিকে, মেনকার সেই রক্ষাকবচ খারিজের আবেদন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ ইডি। সম্ভবত, এই মামলার শুনানি রয়েছে বৃহস্পতিবার। এর আগে গরু পাচার মামলায় অভিষেকের শ্যালিকা মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু রক্ষাকবচের বিরোধিতা করেছিল ইডি। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দিয়েছিল।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকেই বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। জানা গিয়েছে,মা অসুস্থতার কারণেই ব্যাংকক যেতে চেয়েছিলেন মেনকা। কলকাতা হাইকোর্ট মেনকা গম্ভীরের এই আবেদন মঞ্জুরও করেছিল। অক্টোবরের ১৯ তারিখ এই মর্মে শুনানির সম্ভাবনাও ছিল। সেসময় আদালতে দায়ের করা এই মামলা নিয়েই তীব্র আপত্তি জানিয়েছিলেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে ছিল অভিষেকের স্ত্রী ও শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন। সেই কারণেই অভিষেকপত্নী রুজিরা ও শ্যালিকা মেনকা গম্ভীরেকে একাধিকবার তলব করা হয়েছিল। এর আগেও নোটিসে রাত ১২.৩০ ইডি দপ্তরে মেনকা গম্ভীরকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। তিনিও মাঝরাতেই গিয়েছিলেন হাজিরা দিতে। কিন্তু গিয়ে দেখেন ইডি অফিসে তালা ঝুলছে। পরে ইডি জানায় নোটিসে পিএম লিখতে গিয়ে ভুল করে এএম লেখা হয়েছিল। পরে নিজেদের ভুল স্বীকার করে ফের তাঁকে দুপুরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সন্ধ্যাবেলায় তিনি ইডি অফিস থেকে বেরিয়ে হাইকোর্টে ইডির বিরুদ্ধে মামলা দায়ের করেন মেনকা। সেই মামলারই শুনানি চলছিল।

About Post Author