সময় কলকাতা ডেস্কঃ ব্রকলি ভর্তা খুবই স্বাস্থ্যকর ও মজাদার খাবার। গরম ভাত হোক বা রুটি পরোটা, দুর্দান্ত জমে এই ব্রকলি ভর্তা।
উপকরণ
• ১টি ব্রকোলি
• পেঁয়াজ-কুচি
• রসুন-কুচি,
• কাঁচা লঙ্কাকুচি ও ভাজা
• শুকনা লঙ্কা ২-৩ টি
• সরিষার তেল
• ধনেপাতা-কুচি
• লবণ স্বাদ অনুযায়ী
পদ্ধতি

ব্রকোলি ধুয়ে বোটা ফেলে ছোট টুকরো করে নিন। এবার কড়াইতে তেল গরম করে ব্রকোলি ভেজে একটু ঠাণ্ডা করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করুন। তারপর কড়াইতে পেঁয়াজ ও রসুন কুচি, কাঁচা ও শুকনা মরিচ, সরিষার তেল, ধনেপাতা-কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে চটকে ব্লেন্ড করা ব্রকলি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি মজাদার ব্রকোলি ভর্তা।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার