সময় কলকাতা ডেস্ক : বছরের শুরুতেই খারাপ খবর ক্রিকেট প্রেমীদের জন্য। আর এই খারাপ খবরটি এসেছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে। যেখানে আপাতত ভর্তি রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ।
বিসিসিআই-এর মেডিক্যাল টিমের ঘনিষ্ঠ সূত্রের খবর, পন্থের চিকিৎসকরা মনে করছেন ক্রিকেটারের মাঠে ফিরে আসতে কমপক্ষে ৮ থেকে ৯ মাস সময় লাগবে। এর অর্থ ২০২৩ আইপিএল ও এশিয়া কাপের পাশাপাশি একদিনের ক্রিকেট বিশ্বকাপেও এই নির্ভরযোগ্য ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার কে পাবে না দল।
বৃহস্পতিবার সকালে ডাঃ দিনশ পারদিওয়ালার (কোকিলাবেন হাসপাতালের স্পোর্টস অর্থোপেডিকস ডিরেক্টর) এর অধীনে চিকিৎসকদের একটি দল পন্থের পরীক্ষা করে। সূত্রের খবর, ফোলা কম না হওয়া পর্যন্ত এমআরআই বা সার্জারি করা যাবে না। হাসপাতালের বিশেষজ্ঞরা অনুমান করছেন পন্থের লিগামেন্ট ছিঁড়েছে। যা থেকে সম্পূর্ণ স্বাভাবিক প্রশিক্ষণের রুটিনে ফিরে আসতে কমপক্ষে ৮-৯ মাস সময় লাগবে।
বুধবার পন্থকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে উড়িয়ে এনেছে বিসিসিআই। কারণ দেহরদুনের যেই হাসপাতালে পন্থ চিকিৎসাধীন ছিলেন, সেখানে পরিকাঠামো এধরনের চোটের জন্য যথেষ্ট নয়। বিসিসিআই সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসকদের রিপোর্টের পর, বিসিসিআই সিদ্ধান্ত নেবে পন্থকে ভারতের চিকিৎসা দেশেই হবে নাকি অস্ত্রোপচারের জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। আপাতত দিনশো পারদিওয়ালার পর্যবেক্ষণে, লিগামেন্টের চোটের উপর পন্থের চিকিত্সা চলবে।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই