সময় কলকাতা ডেস্ক, ১২ জানুয়ারিঃ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল এ রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। মামলাটি এবার গেল বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। আগামী ১৬ জানুয়ারি সোমবার এই মামলার শুনানি। গত বছর ডিসেম্বরে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা থেকে সরে দাঁড়ান। তার প্রায় এক মাস পর নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা।

যদিও বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। গত বছরের ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। পরে বিচারপতি দত্ত সরে দাঁড়ানোয় মামলা পিছিয়ে যায়। প্রায় এক মাস পিছিয়ে যায় ডিএ মামলার শুনানি। এবার নতুন বেঞ্চে মামলা হওয়ার কথা জানানো হল।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে শুনানি হয় বিচারপতি মাহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে। সেই শুনানিতে আদালত নির্দেশ দেয় ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, বিচারপতি মাহেশ্বরী বুধবার থাকবেন না। তাঁর পরিবর্তে থাকবেন বিচারপতি হৃষিকেশ রায় ও দীপঙ্কর দত্ত। কিন্তু বুধবার, বিচারপতি হৃষিকেশ রায় শুনানির শুরুতেই বলেন তারা এই মামলা থেকে সরে যাচ্ছে এবং নতুন বেঞ্চ তৈরি হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সদ্য নিযুক্ত হয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের কিছু মন্তব্য শুনেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, তিনি আসায় তাঁদের সুবিধা হয়ে যাবে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ধারণা, বিচারপতি দীপঙ্কর দত্ত তাঁদের পক্ষেই রায় দেবেন। যার জেরেই শুনানি থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?