সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারি: এবার টুইটারকে নতুন করে সাজানোর পরিকল্পনা মাস্কের । এবার আর ছোট নয়, ফেব্রুয়ারি থেকেই বড় টুইট করা যাবে টুইটারে। শুধু তা-ই নয়, টুইটারকে নতুন করে সাজাতে কিছু নতুন বৈশিষ্ট্য জুড়বেন এলন মাস্ক। ফেব্রুয়ারির শুরু থেকেই যা চালু হবে বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে টুইট করতে গেলে ২৮০ শব্দের মধ্যে তা সীমাবদ্ধ রয়েছে। তবে তাতে বদল আনা হচ্ছে বলে জানিয়েছেন মাস্ক। এছাড়া টুইটারে এ বার থেকে ওয়েব ব্রাউজ়ারের মতো ‘বুকমার্ক বাটন’-ও থাকবে বলে জানিয়েছেন মাস্ক।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি। তারপর থেকেই নানা সমস্যায় বিপর্যস্ত মাস্ক।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?