সময় কলকাতা ডেস্কঃ আজ ১৩ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭০৯ – প্রথম বাহাদুর শাহ হায়দ্রাবাদ দখল করেন।
১৭৬১ – পানিপথের ৩য় যুদ্ধ শুরু হয়।
১৮৯৭ – চারুকলাবিষয়ক পত্রিকা শিল্পতত্ত্ব ও পুষ্পাঞ্জলি প্রকাশিত হয়।
১৯১৫ – মধ্য ইতালিতে মারাত্মক ভূমিকম্পে প্রায় ২৯ হাজার লোকের মৃত্যু হয়।
১৯১৯ – ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ সর্বপ্রথম ‘লর্ড’ উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।
১৯৫৭ – ওড়িশা রাজ্যের সম্বলপুর হতে পনের কিলোমিটার দূরে হিরাকুদে হীরাকুদ বাঁধের উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আজকের দিনে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫৯ – ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি, কলকাতার মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি ভূপেন্দ্রনাথ বসু আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৯ – নলিনীকান্ত গুপ্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট প্রবন্ধ লেখক এদিন জন্মান।
১৮৯৪ – ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাস-এর জন্মদিন আজ।
১৮৯৭ – সন্তোষকুমারী দেবী, স্বাধীনতা সংগ্রামের কর্মী ও বাংলার প্রথম শ্রমিক নেত্রী এদিন জন্মান।
১৯২৬ – শক্তি সামন্ত ভারতীয় বাঙালী চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৮ – একজন বাঙালি কবি, লেখক এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন-এর জন্মদিন আজ।
১৯৫৭ – কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এদিন জন্মান।
১৯৮৩ – ভারতীয় অভিনেতা ইমরান খান-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯৫ – প্রতাপচন্দ্র রায়, বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক আজকের দিনে প্রয়াত হন।
১৯০৭ – কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার-এর প্রয়াণ দিবস আজ।
১৯৫৯ – ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধান সংকলক হরিচরণ বন্দ্যোপাধ্যায় এদিন প্রয়াত হন।
১৯৬২ -কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবী অজয় কুমার ঘোষ –এর প্রয়াণ দিবস আজ।
১৯৬৩ – ভারতে ফলিত গণিতের জনক বাঙালি বিজ্ঞানী নিখিলরঞ্জন সেন এদিন প্রয়াত হন।
১৯৮৩ – রাধামোহন ভট্টাচার্য বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র ও মন্ত্র অভিনেতা,সিনেমা সমালোচক ও বহুভাষাবিদ আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৮ – বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী এদিন প্রয়াত হন।
২০১৮ – সরস্বতী রাজামণি , ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) একজন সৈনিক-এর প্রয়াণ দিবস আজ।
২০২২ – প্রবাদপ্রতিম বাঙালি শোলা শিল্পী মধুমঙ্গল মালাকার আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি