সময় কলকাতা ডেস্ক,১৫ জানুয়ারিঃ বছরের শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে। ৭২ জনকে নিয়ে ভেঙে পড়ল বিমান।
রবিবার বেলা ১১টা নাগাদ পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে দুর্ঘটনা ঘটে। যে বিমানটি ভেঙে পড়েছে তার নাম হল এটিআর৭২। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায়। আপাতত বিমানবন্দর বন্ধ করে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি।
সূত্রের খবর, পোখরা পুরনো ও আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বিমানটি। বিমানে পাইলট-সহ মোট চারজন কর্মী ছিলেন। যাত্রী ছিলেন ৬৮ জন। বিমানে আগুন ধরে যাওয়ায় তাঁদের বেঁচে থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল ও সেনাকর্মীরা। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। যুদ্ধকালীন তৎপরতায় বিমানের ভিতর থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা চলছে। আপাতত পোখরা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। ইয়েতি বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, “ইয়েতি এয়ারলাইন্সের এয়ারক্রাফটে ৪ জন বিমানকর্মী ও ৬৮ জন যাত্রী ছিলেন। কী কারণে ঘটল দুর্ঘটনা, তা এখনও অজানা। বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার হলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে মনে করছে নেপালের বিমান সংস্থার আধিকারিকরা।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক