সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ ভয়াবহ দুর্ঘটনা ইউক্রেনে। কিয়েভ থেকে ২০ কিলোমিটার দূরে ব্রোভারি এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের উপর ভেঙে পড়ে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার। তবে কি কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল সেই কারণ এখনও জানা যায়নি। ইউক্রেন পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টরস্কির। এছাড়াও উপ অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী এভেগনি এনিন, অভ্যন্তরীণ নিরাপত্তা দফতরের বেশ কিছু আধিকারিক এবং তাদের পরিবারের সদস্যরাও ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দুই শিশু-সহ অন্তত ১৮ জনের এই ঘটনায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে । দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে কিয়েভের স্থানীয় প্রশাসন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১০ জন শিশু-সহ ২২ জনকে। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ। ওই নার্সারি স্কুলটি খালি করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর কেউ বাড়ির ভিতরে আটকে নেই বলেই অনুমান উদ্ধারকারীদের। হেলিকপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে গোটা এলাকায় আগুন ধরে যায়। বিশাল এলাকা জুড়ে এখন ছড়িয়ে রয়েছে শুধুই ধ্বংসাবশেষ। জনবসতিপূর্ণ এলাকায় দুর্ঘটনার ফলে প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
যুদ্ধ বিদ্ধস্ত অবস্থায় রয়েছে ইউক্রেন। একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে এই দুর্ঘটনায় রাশিয়ার হাত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত