সময় কলকাতা ডেস্ক,২০ জানুয়ারিঃ তিব্বতের নাইংছি অঞ্চলে এক ভয়াবহ তুষারধসের কবলে পড়ে মৃত্যু হল ৮ জনের।উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

বিগত বেশ কিছুদিন ধরেই তিব্বতের বিভিন্ন অঞ্চলে জমা মেঘ রাস্তার উপর জমে থাকছিল। যার কারণে ব্যাহত হচ্ছিল যান চলাচল। বৃহস্পতিবার নাইংছি অঞ্চলে আচমকাই নেমে আসে তুষার ধস। সমুদ্রপৃষ্ঠ থেকে এই নাইংছির গড় উচ্চতা প্রায় ৩১০০মিটার। এই অঞ্চলটি এমনিতেই পর্যটকদের কাছে খুবই প্রিয় গন্তব্যস্থল। ফলে সারা বছর পর্যটকের ভিড় লেগেই থাকে।
বৃহস্পতিবারের তুষার ধসে চাপা পড়ে যান বহু মানুষ। আট জনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করেছে তদন্তকারী দল। আশঙ্কা করা হচ্ছে আরও বহু পর্যটক তুষার ধসের নিচে চাপা পড়ে থাকতে পারেন। চার-পাঁচটি উদ্ধারকারী দল ইতিমধ্যেই উদ্ধার কার্য চালাচ্ছেন। উদ্ধারকারী দলের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ।আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

চিনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, অভিযান পরিচালনায় ২৪৬ জন উদ্ধারকারী, ৭০টির বেশি যানবাহন, ১০টি বড় আকারের সরঞ্জাম এবং প্রায় এক হাজার অনুসন্ধান ডিভাইস পাঠানো হয়েছে।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক