সময় কলকাতা ডেস্ক,১০ ফেব্রুয়ারিঃ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগ ঘিরে গত কয়েক মাস ধরেই তৈরি হয়েছে বিতর্ক। সেই সংঘাতের আবহেই আরও দু’জন নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। অবশেষে দুই বিচারপতি নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে বিচারপতির শূন্যপদের অবসান হল। কেন্দ্রীয় সরকার এলাহাবাদ এবং গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি যথাক্রমে রাজেশ বিন্দাল এবং অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে চলতি মাসের ৬ তারিখ ওই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে সুপারিশ করেছিল। এই নিয়ে মোট ৭ জন নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট।

গত সপ্তাহেই কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতের কাছে হাই কোর্টের তিনজন প্রধান বিচারপতির নাম জানানো হয়েছিল। এছাড়াও হাই কোর্টের দুই বিচারপতির নাম জানানো হয়েছিল এই পদের জন্য। এর আগে হাই কোর্টের যে তিনজন প্রধান বিচারপতির নাম তিনি জানিয়েছেন, তাঁরা হলেন রাজস্থান হাই কোর্টের বিচারপতি পঙ্কজ মিথাল, পাটনা হাই কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং মণিপুর হাই কোর্টের বিচারপতি পিভি সঞ্জয় কুমার।

এছাড়াও পাটনা হাই কোর্টের বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহ ও এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি মনোজ মিশ্রকে এই তালিকায় রাখা হয়েছিল। সোমবারই সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি পিভি সঞ্জয় কুমার,বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহও, বিচারপতি মনোজ মিশ্র।

উল্লেখ্য, এই বিচারপতিরা দেশের শীর্ষ আদালতে দায়িত্বভার গ্রহণ করলে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হবে ৩৪। অনুমোদিত সংখ্যা ৩৬। এই অনুমোদিত বিচারপতির সংখ্যার মধ্যে দেশের প্রধান বিচারপতিও রয়েছেন। এর আগে, জানুয়ারির শেষ সপ্তাহেই কলেজিয়ামের তরফে বিচারপতির তালিকায় দু’টি নাম সুপারিশ করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং অন্যজন গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক