সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি: ভারতের নাগরিকদের জন্য সুখবর। দেশে প্রথম মহা মূল্যবান লিথিয়াম খনির (Lithium Reserve) হদিস মিলল। সূত্রের খবর, কমপক্ষে ৫.৯ মিলিয়ন বা ৫০ লক্ষ টনেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে ওই খনিতে। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের মাটির তলায় পাওয়া গেল এই মহা মূল্যবান ধাতু। খোঁজ পেয়েছে “জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া”।
Geological Survey of India has for the first time established 5.9 million tonnes inferred resources (G3) of lithium in Salal-Haimana area of Reasi District of Jammu & Kashmir (UT).@GeologyIndia
1/2 pic.twitter.com/tH5uv2BL9m
— Ministry Of Mines (@MinesMinIndia) February 9, 2023
বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় মাটির তলায় রয়েছে ৫১টি মিনারেল ব্লক। যার মধ্যে লিথিয়াম ছাড়াও রয়েছে বিপুল পরিমান সোনা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওই নির্দেশিকায় বলা হয়েছে, সারা দেশে মোট ৫১টি নতুন মিনারেল ব্লক পাওয়া গিয়েছে, যারমধ্যে জম্মু কাশ্মীরেই পাওয়া গেল ৫টি সোনার খনি ও একটি লিথিয়াম খনি। বাকি ব্লকগুলিতে অন্যান্য খনিজপদার্থ পাওয়া গিয়েছে। যেমন পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি। জম্মু-কাশ্মীর ছাড়াও অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলঙ্গানা মিলিয়ে মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গেল।

সবচেয়ে সুখের বিষয় হল এতদিন পর ভারতেই বিপুল পরিমান লিথিয়ামের খোঁজ মিলল। ৫০ লক্ষ টনের বেশি ওই মহামূল্যবান ধাতু পাওয়া যাওয়ায় সুবিধা হবে ভারতের। ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে মোবাইলের ব্যাটারি তৈরিতে সবচেয়ে উপযোগী হল লিথিয়াম। যা বিদেশ থেকেই আমদানী করতে হয় ভারতকে। এবার ভারতেই এই বিপুল পরিমান লিথিয়াম পাওয়া যাওয়ায় আমদানী কমবে, দামও কমবে লিথিয়াম ব্যাটারির।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত