সময় কলকাতা ডেস্কঃ বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা বাচ্চারা স্কুল থেকে ফেরার পরে সন্ধ্যার জলখাবার হোক, ঠিক কি দিলে বাচ্চারা খুশি হবে তা নিয়ে মায়েদের চিন্তার শেষ নেই। সন্ধ্যার জলখাবারে পরিবারের ছোট্ট খুদে বা অতিথিদের চমক দিতে এবার বাড়িতেই চটপট তৈরি করে নিতে পারেন ডিম ছাড়া অমলেট। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বেসন-হাফ কাপ
চিজ –পরিমান মত
ময়দা-১/৪ কাপ
বেকিং সোডা-১ চা চামচ
মাখন-পরিমান মত
পেঁয়াজ কুঁচি-একটা মাঝারি সাইজের

আদা-হাফ ইঞ্চি
টমেটো-১টা
আলু-২টো
ধনে পাতা-পরিমাণ মত
কাঁচা লঙ্কা-২ টো
গোলমরিচ-পরিমাণ মত
দুধ-এক কাপ
চিনি ও নুন-স্বাদ মত
জল-পরিমাণ মত

রন্ধন পদ্ধতি
প্রথমেই বেসন, ময়দা, নুন, চিনি পরিমানমতো জলে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করুন। এরপর তাতে দুধ, জল এবং বেকিং সোডা একে একে যোগ করে ভালোভাবে ফেটিয়ে নিন। এর জন্য আপনি হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। এবার ওভেন-এ কড়াই বসিয়ে দিন। তাতে পরিমাণমতো মাখন গলিয়ে, সেটি ব্যাটারের মধ্যে ঢেলে আবারও ভালোভাবে ফেটিয়ে নিন। ওই একই কড়াইতে মাখন বা তেল দিয়ে দিন। গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি, আদা ও টমেটো কুঁচি দিয়ে দিন। আপনি চাইলে উপর থেকে ধনেপাতাও দিতে পারেন।

এবার ওই কড়াইয়ের চারিদিকে সমানভাবে ব্যাটার টি ছড়িয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। এর পর এক দিকটা ভাজা হয়ে গেল পাশে গ্রেটেড চিজ দিন এবং রোল করে মুড়ে নিন। এবার আরেকটি কড়াইতে তেল গরম করে, টমেটো ও আলু দিন। তাতে নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাজতে থাকুন। সোনালি রং হয়ে এলে উপর থেকে ভাজা টমেটো এবং আলু দিয়ে গরম গরম পরিবেশন করুন ভেজিটেবিল অমলেট।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি