Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৪ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৪৫ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। 

১৫৫৬ – ১৪ বছর বয়সে আকবর মোগল সম্রাট হিসেবে হুমায়ুনের স্থলাভিষিক্ত হন।

১৮৬৬ – নারী সংগঠন ‘ব্রহ্মিকা সমাজ’ প্রতিষ্ঠিত হয়।

১৮৮১ – কলকাতায় অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত হয়।

১৮৮২ – কলকাতায় প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯২৯ – তরুণ ব্যাকটেরিয়াবিদ স্যার আলেকজান্ডার ফ্লেমিং দৈবক্রমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেন।

১৯৩১ – কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র জয় ভবানীপতি প্রদর্শন হয়।

১৯৭৪ – বাংলা একাডেমীতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু হয়।

১৯৮৯ – ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনি দ্য স্যাটানিক ভার্সেস রচনার কারণে সালমান রুশদিকে হত্যার ফতোয়া জারি করেন।

১৯৯০ – ভারতের ব্যাঙ্গলোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত হয়।

২০১৯ -জম্মু কাশ্মীরের পুলওয়ামা তে জঙ্গি হামলায় ৪০ সৈন্য (ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল) মারা যায়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৪৮৩ – বাবর, প্রথম মুঘল সম্রাট  আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৭৬৬ – বৃটিশ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ টমাস রবার্ট ম্যালথাস-এর জন্মদিন আজ।

১৮১৯ – টাইপরাইটার যন্ত্রের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাল শোলস এদিন জন্মান।

১৮৮৫ – সৈয়দ জাফরুল হাসান, ভারতীয়-পাকিস্তানি দার্শনিক ও একাডেমিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯৯ – স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ভারতের খ্যাতনামা শিল্পপতি ও দেশের ভারী শিল্পের সূচনাকারী এদিন জন্মান।

১৯১৭ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গণিতবিদ হার্বার্ট অ্যারন হপ্টম্যান আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৩৩ – মধুবালা নামেই বেশি পরিচিত, ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মমতাজ জাহান দেহলভী -র জন্মদিন আজ।

১৯৪০ – অধ্যাপক নির্মল দাশ প্রখ্যাত বাঙালি ভাষাবিদ  আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৪৪ – সন্তু লারমা, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা এদিন জন্মান।

১৯৫২ –  ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩৮ – চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে প্রয়াত হন।

১৯৪৫ – বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বভাববন্ধু স্যার উইলিয়াম রোটেনস্টাইন-এর প্রয়াণ দিবস আজ।

১৯৯৩ – বিখ্যাত ভারতীয় পদার্থবিদ এবং শিক্ষাবিদ দৌলত সিং কোঠারি এদিন প্রয়াত হন।

২০১৫ – আমেরিকান কবি ও একাডেমিক ফিলিপ লেভিন আজকের দিনে প্রয়াত হন।

About Post Author