Home » ‘প্রেম দিবসে গরুকে জড়িয়ে ধরলে যদি গুঁতো দেয়?’ কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘প্রেম দিবসে গরুকে জড়িয়ে ধরলে যদি গুঁতো দেয়?’ কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: রাত পোহালেই ভ্যালেন্টাইন ডে। আর এই দিনই গো আলিঙ্গন প্রসঙ্গে তীব্র কটাক্ষ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ভ্যালেন্টাইন ডে-র দিন গরুকে আলিঙ্গন করার নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড। যদিও দেশজোড়া সমালোচনার ধাক্কায় সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেয় তাঁরা।

কিন্তু গো আলিঙ্গন ইস্যুতে বিরোধীরা যে এখনও ছেড়ে কথা বলবে না তার প্রমান সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ। এদিন তিনি বিধানসভায় বিষয়টি উত্থাপন করলেন। আর তাঁর স্বভাবসুলভ ভঙ্গিমায় বললেন, ‘বলছে ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে জড়িয়ে ধরতে হবে’। এরপরই কটাক্ষের সুরে তাঁর প্রশ্ন, ‘গরু যদি গুঁতিয়ে দেয়, তখন কী হবে?’ যদিও এর উত্তরও তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, গরু গুঁতিয়ে দিলে বিনামূল্যে চিকিৎসার জন্য আছে স্বাস্থ্যসাথী কার্ড।

সোমবার রাজ্য বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা নিয়ে জবাবি ভাষণ দিতে উঠেছিলেন। সেই ভাষণেই মুখ্যমন্ত্রী কেন্রী্ য় সরকারের সমালোচনা করেন। কথা প্রসঙ্গে তুলে আনেন গো আলিঙ্গন বিতর্ক। কথা প্রসঙ্গে কেন্দ্রকে বিদ্ধ করে তিনি বলেন, ‘গরুকে জড়িয়ে ধরার আগে ১০ লক্ষ টাকার বিমা করে দিন। আমরা নিশ্চিত আলিঙ্গন করব’। এরপরও থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এদের সব আন্তর্জাতিক মানের উচ্চ মগজ। এদের মাথা নিয়েই গবেষণা করতে হবে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কেন্দ্রীয় পশুপালন বোর্ড আচমকা নির্দেশিকা জারি করেছিলেন আসন্ন ভ্যালেন্টাইন ডে-র দিন গরুকে আলিঙ্গন করার জন্য। বলা হয়েছিল, গরুকে জড়িয়ে ধরলে মন খুশি থাকবে। সমস্ত নেতিবাচক চিন্তা মুছে যাবে। কিন্তু এই নির্দেশিকা প্রকাশিত হয়েই জেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। বিরোধীদের দাবি, আদানি ইস্যু থেকে জনগনের নজর ঘোরাতেই এই নির্দেশিকা। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিম ছড়িয়ে পড়ে। পরে চাপে পড়ে ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় পশুপালন বোর্ড। কিন্তু সোমবার ওই বিতর্ক নতুন করে উস্কে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরে বিধানসভায় দেখা গেল এক বিরল দৃশ্য। স্কুল ছাত্রীদের সঙ্গে অনেকটা নিজের ঘরে সময় কাটালেন মুখ্যমন্ত্রী। কথা বললেন তাঁদের সঙ্গে।

About Post Author