- সময় কলকাতা ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি: কোনও ছোট বা মাঝারি গ্রহাণু যখন পথ ভুলে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে তখন এক অপার্থিব দৃশ্য ধরা পড়ে। আমরা যাকে উল্কাপাত বলি। মাঝে মধ্যেই এই মহাজাগতিক দৃশ্য দেখা যায়। কিছু ক্ষেত্রে ক্যামেরায় বন্দি হয়ে যায় সেই অপরূপ দৃশ্য বা ভিডিও। এমনই এক মহাজাগতিক ঘটনা সম্প্রতি ক্যামেরাবন্দি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা ওই উল্কার থেকেও দ্রুতবেগে ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে ওই উল্কাখণ্ডটি ইংলিশ চ্যানেলে আছড়ে পড়েছে।
???????? France, Le havre.
Passage de #Sar2667 au dessus du Havre, prise de vue proche du Stade océane du HAC.
(????@tymlaly76700) pic.twitter.com/dXN6mDmfLr— iustitia (@iustiti35530172) February 13, 2023
আন্তর্জাতিক সময় (UTC) অনুযায়ী সোমবার ভোর তিনটে, ফ্রান্সের প্রান্তিক শহর লি হ্যাভরে থেকে কিছুটা দূরের আকাশে আচমকাই ঢুকে পড়ে একটি উল্কা খণ্ড। মহাকাশ বিজ্ঞানীরা যাকে চিহ্নিত করেছেন Sar2667 (2023CX1) নামে। গ্রহাণু বা উল্কাটির ব্যাস মাত্র ১ মিটার। না বলে আসা অতিথির মতোই যা ঢুকে পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলে। ফলে রাতের অন্ধকার ভেদ করে দেখা যায় হালকা আলোর ছটা। ক্রমেই তা আরও স্পষ্ট হয়, এবং যত বায়ুমণ্ডলের গভীরে ঢোকে ততই তাঁর উজ্জ্বলতা বাড়ে। বায়ুমণ্ডলের সঙ্গে তীব্র সংঘর্ষে জ্বলে পুড়ে উল্কাটি শেষ পর্যন্ত ইংলিশ চ্যানেলের ওপর প্রচন্ড বিস্ফোরণ ঘটায়। আকাশ ছেয়ে যায় হাজার ওয়াটের আলোর ছটায়।
প্রথমে সকলে ভেবেছিল ভিনগ্রহী দের আগমন ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই মহাজাগতিক ঘটনার নানা ছবি ও ভিডিও। অনেকে দাবি করতে শুরু করেন ভিনগ্রহী কোনও বস্তু বা মহাকাশযান পৃথিবীতে এসেছে। কিন্তু পরে ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়ে দেয় এটি আসলে উল্কাখণ্ড খসে পড়ার ঘটনা। মার্কিন পদার্থবিজ্ঞানী এবং এয়ারবার্স্ট বিশেষজ্ঞ মার্ক বসলফ বলেছেন, ইতিহাসে এটি মাত্র সপ্তমবারের ঘটনা যেখানে আগে থেকেই কোনও উল্কাখণ্ড পৃথিবীতে প্রবেশের আগাম অনুমান করা হয়েছে। ফলে এই মহাজাগতিক দৃশ্যর সুন্দর ভিডিও করা সম্ভব হল।


More Stories
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির