Home » সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন চিকেন প্যান কেক

সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন চিকেন প্যান কেক

সময় কলকাতা ডেস্ক,১৫ ফেব্রুয়ারিঃ কেক খেতে ভালবাসেনা এমন মানুষ নেই বললেই চলে। আট থেকে আশি,কমবেশি সবারই কেক খুব প্রিয়। কিন্তু চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায় বলুন। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। সন্ধ্যার জলখাবারে পরিবারের ছোট্ট খুদে বা অতিথিদের চমক দিতে এবার বাড়িতেই চটপট তৈরি করে নিতে পারেন চিকেন প্যান কেক। আপনার জন্য রইল খুব সহয একটি রেসিপি-


উপকরণ
চিকেন কিমা: এক কাপ
ময়দা: এক কাপ
বেকিং: সোডা এক চা চামচ
বেকিং পাউডার: এক চা চামচ
মাখন: এক কাপ
গরম দুধ: এক কাপ


নুন: স্বাদমতো
চিনি: পরিমাণ মতো
লঙ্কা গুঁড়ো: এক চা চামচ
হলুদ গুঁড়ো: এক চা চামচ
গরম মশলা গুঁড়ো: এক চা চামচ
সরষের তেল: এক কাপ


রন্ধন পদ্ধতি
প্রথমেই একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, দুধ এবং মাখন একসঙ্গে মিশিয়ে নরম করে মেখে নিন। এবার একটি কড়াইয়ে তেল গরম করে তাতে চিকেনের কিমা, গুঁড়ো মশলা,নুন এবং স্বাদমতো চিনি দিয়ে ভাল করে ভেজে নিন। এরপর আগে থেকে মেখে রাখা ময়দা বড় আকারে বেলে নিন। এবার বেলে রাখা ময়দার মধ্যে মাংসের কিমার পুর ভরে উপর থেকে আরও একটি রুটির আকারে বেলে রাখা ময়দা চাপা দিয়ে দিন। কড়াই গরম করে তাতে ব্রাশ দিয়ে ভাল করে তেল মাখিয়ে নিয়ে কিমার পুর দেওয়া ময়দা কড়াইতে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন। মিনিট কুড়ি পরে কেকটিকে উল্টে দিন। আরও কিছুক্ষণ পর ঢাকা খুলে মাখন মাখিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন প্যান কেক।

About Post Author