Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৫৩ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬৩২ – গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং‌ দ্য টু চীফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত হয়।
১৮৫৩ – এলিয়ট সেমিনারি হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইস প্রতিষ্ঠিত হয়।
১৯৫২ – ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।
২০১১ – নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৩২ – জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮২৭ – বাঙালি শিক্ষাবিদ চিন্তাবিদ ও সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৮৩৬ – মহেশচন্দ্র ন্যায়রত্ন ভারতের বাঙালি পণ্ডিত এদিন জন্মান।
১৮৮৫ – যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভারতের জাতীয়তাবাদী আইনজীবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৭ -বাঙালি চারণকবি মুকুন্দ দাস-এর জন্মদিন আজ।
১৮৮৮ – ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীরকুমার সেন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৮ – প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু এদিন জন্মান।
১৯০৩ – শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৬ -হুমায়ুন কবির, লেখক রাজনীতিবিদ এদিন জন্মান।
১৯০৬- একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী সান্যাল-এর জন্মদিন আজ।
১৯২২ – রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পী দীপালি নাগ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৪৪ – কস্তুরবা গান্ধী, মহাত্মা গান্ধীর স্ত্রী আজকের দিনে প্রয়াত হন।
১৯৫৮ – ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ-এর প্রয়াণ দিবস আজ।
১৯৬৪ – ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী আজকের দিনে প্রয়াত হন।
২০০৭ – ডেনিস জনসন, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও কোচ এদিন প্রয়াত হন।

About Post Author