সময় কলকাতা ডেস্ক,২২ ফেব্রুয়ারিঃ সলমান রুশদির উপর হামলা চালানোর জন্য হামলাকারীকে পুরস্কার ঘোষণা করল ইরানি সরকার। জানা গিয়েছে,হামলাকারী হাদি মাতারকে হামলার পুরস্কার হিসেবে ইরানি ফাউন্ডেশনের তরফে এক হাজার বর্গমিটার কৃষিজমি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সলমান রুশদির উপর হামলা চালানোর জন্য সংস্থার তরফে ওই হামলাকারীর প্রশংসাও করা হয়েছে। মঙ্গলবার ইরানের জাতীয় সংবাদমাধ্যমে হাদিকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে।

গত বছর আগস্ট মাসে নিউইয়র্কের একটি সভামঞ্চে সলমন রুশদিকে ছুরিকাঘাত করা হয়। এই লেখককে মঞ্চে ১২ বার ছুরিকাঘাত করে হাদি মাতার নামে ২৪ বছরের এক যুবক। সলমান রুশদিকে ঘাড়ে এবং তলপেটে আঘাত করে হাদি। রুশদি প্রাণে বাঁচলেও, গুরুতর জখম হন। একটি চোখও হারান তিনি। এমনকী হামলার জেরে একটি হাতের কর্মক্ষমতাও হারিয়ে ফেলে রুশদি। ঘটনায় স্থানীয় পুলিশ ২৪ বছর বয়সী শিয়া সম্প্রদায়ভুক্ত যুবকককে গ্রেফতার করে।
যদিও লেখক রুশদিকে ছুরিকাঘাত করার এই ঘটনা হাদির মা সালভানা ফিরদৌস জানার পর দুঃখ প্রকাশ করেন এবং তিনি জানান তারা খুবই মর্মাহত। এরপরই হাদির দুই বোনকে বড় করার স্বার্থে হাদির সঙ্গে তার মা কোন সম্পর্ক রাখতে চান না বলে জানিয়ে দেন।

হাদির মা সালভানা ফিরদৌস বলেন, হাদি তার বাবার সঙ্গে দেখা করতে লেবাননে যান, সেখান থেকে ফিরেই হাদির মানসিকতা পুরোপুরি ভাবে পরিবর্তিত হয়ে যায়। লেবানন থেকে ফিরেই হাদি নিজেকে ঘরবন্দী করে ফেলে সে প্রায় মাস ছয়েক কারও সঙ্গে কথা বলেনি। এমনকি সে তার বোনেদের সঙ্গেও কথা বলেনিয। সে তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত, একদিন সে মাকে জিজ্ঞেস করে আমাকে কেন পড়াশোনা করানো হল, কেন ধর্মীয় বিষয়ে উৎসাহ দেওয়া হল না? হাদির মায়ের বয়ান অনুযায়ী হাদি দিনের বেলায় ঘুমাতো আর রাতের বেলায় বেরিয়ে যেত।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা