Home » ডায়াবেটিস রোগীর জন্য এভাবে বানিয়ে ফেলুন রসগোল্লা

ডায়াবেটিস রোগীর জন্য এভাবে বানিয়ে ফেলুন রসগোল্লা

সময় কলকাতা ডেস্ক,২৪ ফেব্রুয়ারিঃ মিষ্টির প্রতি প্রেম নেই এমন বাঙালির সংখ্যা বোধহয় খুব কমই রয়েছে। আর বাঙ্গালির শেষপাতে মিষ্টি থাকবে না,তা আবার হয় নাকি? কিন্তু অনেকেই সুগারের সমস্যার কারণে মিষ্টি খেতে পারেন না। তাই মিষ্টি প্রেমী বাঙালির জন্য সুগার ফ্রি মিষ্টি যদি ঘরে বানানো হয়, তা হলে তো কথাই নেই। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুগার ফ্রি রসগোল্লা। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
ছানা-১ কাপ
ক্যালডারিন-১ চা চামচ
ময়দা-১ চা চামচ
সুজি-আধ চা চামচ
এলাচ গুঁড়ো-পরিমাণ মত
বেকিং পাউডার-১ চা চামচ


পদ্ধতি
সুগার ফ্রি রসগোল্লা বানাতে প্রথমেই ছানার পনির ভালো করে ঝরিয়ে নিয়ে তা শুকিয়ে নিন। এবার ময়দা, এলাচ, সুজি, বেকিং পাউডার এক সঙ্গে মিশিয়ে ভালো করে মন্ড তৈরি করে নিন। এবার মিশ্রণটি থেকে ১০ থেকে ১২টি ভাগ করে নিন। গোল করে রসগোল্লা আকারে গড়ে নিন। এবার একটি পাত্রে ৩ কাপ জল নিন। মাঝারি আঁচে বসান। জল ফুটতে শুরু করলে মিষ্টিগুলো দিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট জ্বাল দিন। জল কমে এলে আবার জল দিন। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। একটি পাত্রে জল নিয়ে তাতে ক্যালডারিন গুলিয়ে দিন। ফুটিয়ে নিন মিশ্রণটি। এতে রসগোল্লা দিয়ে ৬ ঘন্টা ভিজিয়ে রাখুন। ব্যস তৈরি সুগার ফ্রি রসগোল্লা।

About Post Author