Home » ‘নিজেদের নির্দোষ প্রমাণ করতে হৈমন্তীর নাম জড়িয়েছে কুন্তল’ঃ গোপাল দলপতি

‘নিজেদের নির্দোষ প্রমাণ করতে হৈমন্তীর নাম জড়িয়েছে কুন্তল’ঃ গোপাল দলপতি

সময় কলকাতা ডেস্ক,২৫ ফেব্রুয়ারিঃ ‘নিজেদের নির্দোষ প্রমাণ করতে হৈমন্তীর নাম জড়িয়েছে কুন্তল’,এবার এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন গোপাল দলপতি। গোপালের দাবি,নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর কোনও ভূমিকা নেই। জিজ্ঞাসাবাদের সময়, গোপালের ব্যাঙ্কের নথিতে নমিনি হিসেবে হৈমন্তীর নাম দেখতে পান কুন্তল। তারপর থেকেই নিজেদের দোষ ঢাকতে হৈমন্তীর নাম জড়ানোর চেষ্টা চলছে। এদিকে,সিবিআই তলবের পর থেকেই গোপালের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে তিনি বলেন,‘সিবিআই-কে জানিয়ে দিল্লিতে কাজে এসেছি। ৪ দিন পর ফিরব।’


সিবিআই সূত্রে জানা গিয়েছে, গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে একটি কোম্পানি রয়েছে। সেই অ্যাকাউন্টেই ঢুকেছে নিয়োগ দুর্নীতির সব টাকা। যদিও সিবিআই আধিকারিকদের দাবি, এই মামলার তদন্তে গোপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে মডেলিং এর সূত্রেই কুন্তলের সাথে পরিচয় হয় হৈমন্তীর। এমনকী মডেলিং-এর কাজের জন্য ধৃত তাপস মণ্ডলের কাছেও হৈমন্তীকে একবার নিয়ে যায় গোপাল। এদিকে, বুধবার থেকে গোপালকেও খুঁজে পাচ্ছেন না গোয়েন্দারা। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। অন্যদিকে ‘কালীঘাটের কাকু’ হিসেবে সুজয় ভদ্রের নাম প্রকাশ্য আনেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল। তারপর ‘কালীঘাটের কাকু’ দাবি করেছেন যে তিনি কোনও ভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন এবং কোনও টাকা নেননি। আগামী দিনে এই মামলা কোন দিকে যায়, সেটাই এখন দেখার

About Post Author