সময় কলকাতা ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি: ভারতবর্ষ নদীমাতৃক দেশ। এই দেশের আনাচে কানাচে বয়ে চলেছে কয়েক হাজার নদ-নদী। আমরা জানি যে নদীর জল মিষ্টি আর সাগরের জল নোনতা। কিন্তু এটা জানেন কী যে এই ভারতেই আছে এক অবাক করা নদী, যার জল নোনতা! হ্যাঁ, ঠিকই পড়ছেন, রাজস্থানের লুনি নদীর জল মোটেই মিষ্টি নয়, বরং নোনতা।

লবণাক্ত স্বাদের জন্য লুনিকে ‘লবণবতী’ নামেও ডাকা হয়। আবার এই লুনি নদী তার গতিপথের একটি জায়গায় ‘সাগরমতী’ নামেও পরিচিত। এবার প্রশ্ন আসছে কেন লুনি নদীর জল লবনাক্ত? আসলে এই নদী হল মরুপ্রদেশ রাজস্থানের সবচেয়ে বড় নদী। যা আরাবল্লী পর্বতমালার পুষ্কর রেঞ্জ থেকে উৎপত্তি। এরপর প্রায় ৩০৮ মাইল পথ অতিক্রম করে গুজরাটের কচ্ছের রণে গিয়ে মিশেছে। তবে গোটা যাত্রাপথে লুনি নদীর জল নোনতা নয়। নদীটি যখন বালোতরা এলাকা দিয়ে বয়ে যায় তখন তার স্বাদ নোনতা হয়ে যায়। কারণ এই বালোতরা অঞ্চলের মাটি প্রবল লবনাক্ত। এই অঞ্চল কচ্ছের রণ-এর কাছেই। যেহেতু লবনাক্ত মাটির ওপর দিয়ে নদীটি বয়ে যায়, তাই তখন মাটির সঙ্গে মিশে নদীর জলেও নোনতা ভাব প্রবেশ করে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত