Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক: আজ ২ মার্চ, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৬১ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। 

১৪৯৮ – ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন।

১৮৯৬ – ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।

১৯৪৪ – নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু হয়।

১৯৪৮ – সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।

১৯৫২ – ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিহারের (বর্তমানে ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে সার কারখানার উদ্বোধন করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮১ – অতুলচন্দ্র ঘোষ, ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯৪ – প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক শৈলবালা ঘোষজায়ার জন্মদিন আজ।

১৮৯৫ – বাঙালি অভিনেত্রী নিভাননী দেবী এদিন জন্মান।

১৯৩৩ – আনন্দজি ভিরজি শাহ, ভারতীয় সঙ্গীত পরিচালক ও কল্যাণজি-আনন্দজির জুটি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৪৫ – রামচন্দ্র বিদ্যাবাগীশ, অভিধানকার ও পণ্ডিত আজকের দিনে প্রয়াত হন।

১৯৪৯ – ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর প্রয়াণ দিবস আজ।

১৯৮৩ – বাঙালি সাহিত্যিক গিরিবালা দেবী এদিন প্রয়াত হন

About Post Author