Home » বলিরেখার হাত থেকে ত্বককে বাঁচাতে এই খাবার খান!

বলিরেখার হাত থেকে ত্বককে বাঁচাতে এই খাবার খান!

সময় কলকাতা ডেস্ক,১ মার্চঃ বর্তমানে বেশিরভাগ মহিলাদের বয়স ৪০ না পেরোতেই ত্বকে শিথিলতা-সহ ব্রণ,দাগ-ছোপ দেখা দিতে শুরু করে। ব্রণ, দাগছোপ থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। বয়স ৫০ পৌঁছনোর আগেই কপাল জুড়ে বলিরেখা দেখা দেয়। ত্বকের এই সমস্যা ঢাকতে পার্লারে গিয়ে অনেক কৌশল নিলেও তা সম্পূর্ণভাবে দূর করা যায় না। তাই ত্বক বিশেষজ্ঞরা বলেছেন,’আপনি যদি প্রতি দিনের খাবারে নজর দেন তাহলে এই সমস্যা অনেকটা দূর করা যেতে পারে।’ দেখে নেওয়া যাক এমন কিছু খাবারের তালিকা-


টমেটো
লাইকোপিন হল রক্ত এবং টিস্যুতে পাওয়া একটি পদার্থ যা ত্বককে সূর্যের রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। টমেটো এবং তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপিন পাওয়া যায়।
আঙুর
আঙুরে রয়েছে রেসভেরাট্রল, যা একটি পলিফেনল। এই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের জন্য ভাল। এটি ব্লুবেরি, ডার্ক চকোলেট এবং কোকোতেও পাওয়া যায়।


হলুদ
হলুদে কারকিউমিন নামক একটি যৌগ রয়েছে যা অ্যান্টি-এজিং গুণসম্পন্ন।এটি কোষগুলিকে রক্ষা করে যা বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়।
পেঁপে
বলিরেখা পড়বে না এমন ত্বক চাইলে পেঁপে অবশ্যই খেতে হবে। কেননা পেঁপে-তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ।


ব্রকলি
ব্রকলিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ব্রকলি। যা শরীরকে সুস্থ রাখে। এছাড়া এতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে। যা ত্বকের প্রধান প্রোটিন। এতে ত্বক টানটান থাকে।

About Post Author