সময় কলকাতা ডেস্ক,৫ মার্চঃ জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার বাজারে ফোল্ড ফোন লঞ্চ করতে চলেছে শাওমি। এতদিন সামসাং,অপ্পো, মটোরোলার মতো একাধিক সংস্থা ফোল্ড ফোন লঞ্চ করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল শাওমি। ইতিমধ্যেই ফোল্ড ফোনের দুনিয়ায় ঝড় তুলতে খুব শীঘ্রই ওয়ানপ্লাসও বাজারে আনতে চলেছে প্রথম ফোল্ড ফোন। যদিও এই তালিকা থেকে পিছিয়ে নেই টেকনো মোবাইল। বর্তমানে বাজারে বেশ কয়েকটি জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন রয়েছে। আর বাজারে সেই সব ফোনগুলির দামও অনেক বেশি। ফোল্ডেবল স্মার্টফোনগুলি প্রিমিয়াম ফোন হিসেবেই পরিচিত।

২০২২ সালেই লঞ্চ হয় শাওমি মিক্স ফোল্ড ২। মিক্স ফোল্ড ২ ফোনে ব্যবহার করা হয়েছিল লেইকা ব্র্যান্ডেড ক্যামেরা। ওআইএস-যুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছিল ফোনটিতে। তার সঙ্গে ছিল ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

এবার শাওমি আনতে চলেছে আপডেটেড মডেল মিক্স ফোল্ড৩।পুজোর আগেই শাওমির এই ব্র্যান্ড নিউ ফোনটি বাজারে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে,ফোনটিতে পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এছাড়াও ১৬জিবি LPDDR5x ব়্যাম ও ৫১২ জিবি স্টোরেজ থাকবে। তবে, ফোনটির কত দাম হতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। সবমিলিয়ে শাওমির এই ব্র্যান্ড নিউ ফোনটিকে ঘিরে গ্রাহকদের উত্তেজনা তুঙ্গে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার