সময় কলকাতা ডেস্ক, ৯ মার্চ: শিয়ালদা-রানাঘাট শাখার নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে নতুন তৃতীয় লাইন চালু করা ও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা স্থাপনের কাজ চলবে সপ্তাহভর। এর জেরে চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রন করা হবে। এর জন্য বাতিল করা হয়েছে শতাধিক লোকাল ট্রেন। আরও বেশ কয়েকটি দূরপাল্লা ও প্যাসেঞ্জার ট্রেন ঘুরপথে গন্তব্যে পাঠানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।
এক বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকে শুক্রবার সকাল ৩টে পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে নৈহাটি থেকে কাঁচড়াপাড়া পর্যন্ত। এর জেরে কয়েকটি লোকাল ট্রেন যেমন, ০৩১৩৯ শিয়ালদা-রানাঘাট, ৩৭৫২১/৩৭৫২২ আপ ও ডাউন নৈহাটি ব্যান্ডেল লোকাল এবং ৩১১৯২ ডাউন নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে। এছাড়া বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, মজফ্ফরপুর-কলকাতা ত্রিহূত এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস, মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে শিয়ালদা-কলকাতা অভিমূখে যাবে। এছাড়া শুক্রবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত কাজের গতিপ্রকৃতি আরও বৃদ্ধি পাবে। ফলে এই কদিন আরও বেশি সংখ্যক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।
শুক্রবার (১০ মার্চ) কোন কোন ট্রেন বাতিল থাকবে জেনে নিন –
৩১৪১৫, ৩১৪২৩, ৩১৪২৫, ৩১৪৩৭, ৩১৪৩৯, ৩১৪৪৩ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল বাতিল থাকবে।
৩১৪২০, ৩১৪৩২, ৩১৪৩৪, ৩১৪৪০, ৩১৪৪৪, ৩১৪৫০ ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১৩১৯, ৩১৩২৩, ৩১৩৩১, ৩১৩৩৩, ৩১৩৩৭, ৩১৩৩৯ আপ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে।
৩১৩২০, ৩১৩২২, ৩১৩৩০, ৩১৩৩২, ৩১৩৩৬, ৩১৩৩৮ ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১৮২৭, ৩১৮১৩ আপ ও ৩১৮২৪, ৩১৮০২ ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১৫২৫, ৩১৫৩৭ আপ ও ৩১৫২৮, ৩১৫৩৮ ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১৬০১ আপ ও ৩১৬৩৪ ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১১৫১ আপ এবং ৩১১৫২ ডাউন শিয়ালদা-বর্ধমান লোকাল বাতিল থাকবে।
৩১১১১ আপ এবং ৩১১১২ ডাউন শিয়ালদা-কাটোয়া লোকাল বাতিল থাকবে।
৩৭৫৪১, ৩৭৫৫৫ আপ এবং ৩৭৫৪২, ৩৭৫৫৬ ডাউন নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে।
এছাড়া শুক্রবার শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি, শিয়ালদা-সিউড়ি মেমু এক্সপ্রেস, শিয়ালদা-জঙ্গীপুর এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস বাতিল থাকবে। পাশাপাশি ওই দিন শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, পূর্বাঞ্চল এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-যোগবানী এক্সপ্রেস. গৌড় এক্সপ্রেস এবং আপ ও ডাউন শিয়ালদা-গোড্ডা মেমু স্পেশাল ট্রেন নৈহাটির পরিবর্তে ডানকুনি-দক্ষিণেশ্বর হয়ে চলবে।
শনিবার (১১ মার্চ) থেকে মঙ্গলবার (১৪ মার্চ) পর্যন্ত বাতিল ট্রেনের তালিকা –
৩১৪১৩, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪২৩, ৩১৪২৫, ৩১৪৩৭, ৩১৪৩৯, ৩১৪৪৩ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল বাতিল থাকবে।
৩১৪১৬, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪৩২, ৩১৪৩৪, ৩১৪৪০, ৩১৪৪৪, ৩১৪৫০ ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১৩১৯, ৩১৩২৩, ৩১৩৩১, ৩১৩৩৩, ৩১৩৩৭, ৩১৩৩৯ আপ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে।
৩১৩২০, ৩১৩২২, ৩১৩৩০, ৩১৩৩২, ৩১৩৩৬, ৩১৩৩৮ ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১৮২৭, ৩১৮১৩ আপ ও ৩১৮২৪, ৩১৮০২ ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১৫২৫, ৩১৫৩৭ আপ ও ৩১৫২৮, ৩১৫৩৮ ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১৬০১ আপ ও ৩১৬৩৪ ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
৩১১৫১ আপ এবং ৩১১৫২ ডাউন শিয়ালদা-বর্ধমান লোকাল বাতিল থাকবে।
৩১১১১ আপ এবং ৩১১১২ ডাউন শিয়ালদা-কাটোয়া লোকাল বাতিল থাকবে।
৩৭৫৪১, ৩৭৫৫৫ আপ এবং ৩৭৫৪২, ৩৭৫৫৬ ডাউন নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে।
একইভাবে এই চারদিন নৈহাটি হয়ে চলাচলকারী সমস্ত দুরপাল্লার মেল-এক্সপ্রেস ও মেমু প্যাসেঞ্জার ট্রেন দক্ষিণেশ্বর-ডানকুনি হয়ে চলাচল করবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল।

More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি