সময় কলকাতা ডেস্ক,১১ মার্চঃ সপ্তাহান্তে পরিবারের সদস্যদের চমক দিতে বা ঘরোয়া পার্টির আয়োজনে বানিয়ে ফেলুন ফ্রায়েড চিকেন উইংস। চিকেনের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন উইংস-১০ টি
সস-২ চা চামচ
গন্ধরাজ লেবুর রস-১ চামচ
গন্ধরাজ লেবুর খোসা কোরা-২চা চামচ
মধু-২ টেবিল চামচ
নুন ও গোলমরিচের গুঁড়ো-পরিমাণ মত
সাদা তেল-১ কাপ
ময়দা-২ টেবিল চামচ

প্রণালী
প্রথমেই চিকেন উইংসগুলিতে গোলমরিচ আর নুন মাখিয়ে নিন। এরপর ম্যারিনেশনের জন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ঘণ্টা দুয়েক ম্যারিনেট করে রাখুন। দু’ঘণ্টা পর ফ্রাইং প্যানে তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিন চিকেনের টুকরোগুলো। মেয়োনিজ বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড চিকেন উইংস।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি