সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৭৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৯৪৪ – উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।
১৯৭১ – পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা৷
১৯৭২ – বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন বিশ্বমানের স্টেশন হচ্ছে বিমানবন্দর, নোয়াপাড়া-বিমানবন্দর রুটে কবে ছুটবে মেট্রো?
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮১৩ – স্কটিশ চিকিৎসক খ্রীষ্ট ধর্মপ্রচারক ও মহান মানবতাবাদী অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০২ – ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবীর জন্মদিন আজ।
১৯১৯ – বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর এদিন জন্মান।
১৯৫২ – হার্ভি ওয়াইনস্টিন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৮৪ – ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত এদিন জন্মান।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-র স্ক্যানারে এক শান্তনু-ঘনিষ্ঠ
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৯ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী চারুচন্দ্র বসু আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৭ – আজিজুল হক, বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক এদিন প্রয়াত হন।
১৯৭৩ – ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক হেমেন গাঙ্গুলীর প্রয়াণ দিবস আজ।
১৯৯৭ – পূর্ণেন্দু পত্রী বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি