সময় কলকাতা ডেস্ক, ১৯ মার্চ: শনিবার দিনভর নাটকের পর জানা যায় পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়ারিস পঞ্জাব দে’ নেতা অমৃতপাল সিং গ্রেফতার হয়েছে। কিন্তু রাত পর্যন্ত পঞ্জাব পুলিশ তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিল। কিন্তু পরে জানা যায় পঞ্জাবের খলিস্তানপন্থী স্বঘোষিত নেতা অমৃতপাল সিংহ পলাতক। তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছেন। জানা যাচ্ছে মোটরবাইকে কয়েকজন সঙ্গীকে নিয়ে চম্পট দিয়েছেন ওই খালিস্তানপন্থী নেতা।

শনিবার থেকেই অমৃতপালকে গ্রেফতারের চেষ্টা করছিল পঞ্জাব পুলিশ। যে কোনও রকমের অশান্তির ভয়ে ওই রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। এরপর অমৃতপাল যখন জালন্ধরের দিকে যাচ্ছিলেন, তখন তাঁর কনভয়ের পিছু নিয়েছিল বিশাল পুলিশবাহিনী। এই বাহিনীতে ছিলেন পঞ্জাবের সাত জেলার পদস্থ পুলিশ কর্তারা। কিন্তু জানা যাচ্ছে তাঁকে ধরার আগেই মোটরবাইকে চেপে তীব্র গতিতে চম্পট দেন অমৃৎপাল সিং। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অমৃতপাল সিংয়ের বহু সহযোগী পুলিশের হেফাজতে। এরমধ্যে রয়েছেন অমৃতপালের অর্থনৈতিক সহায়ক দলজিৎ সিংহ কলসিও। তবে খালিস্তানপন্থী ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপালকে গ্রেফতার করতে ব্যর্থ হল পঞ্জাব পুলিশ।
আরও পড়ুন পঞ্জাবে গ্রেফতার খালিস্তানি নেতা, গোটা রাজ্যে বন্ধ ইন্টারনেট পরিষেবা

উল্লেখ্য, বহুদিন ধরেই পঞ্জাবের ওই উঠতি বিচ্ছিন্নতাবাদী নেতাকে ধরতে সক্রিয় পুলিশ। কিন্তু অমৃতপাল সঙ্গে সশস্ত্র দেহরক্ষী রাখেন সবসময়। ফলে তাঁকে ধরা এতটা সহজ নয়। এছাড়া হিংসা ছড়ানোর ভয় তো ছিলই। এর আগে মার্চের প্রথম দিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দিল্লিতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। সেখানেই অমৃতপালের গ্রেফতারের ব্লু প্রিন্ট তৈরি হয়। এরপর বিশেষ অপারেশন শুরু করে পঞ্জাব পুলিশ। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ওই খালিস্তানপন্থী নেতা পালিয়ে গেলেন পুলিশের চোখেই ধুলো দিয়ে।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?