Home » পঞ্জাবে গ্রেফতার খালিস্তানি নেতা, গোটা রাজ্যে বন্ধ ইন্টারনেট পরিষেবা

পঞ্জাবে গ্রেফতার খালিস্তানি নেতা, গোটা রাজ্যে বন্ধ ইন্টারনেট পরিষেবা

পঞ্জাব

সময় কলকাতা ডেস্ক, ১৮ মার্চ:  পঞ্জাবের খালিস্তানি নেতা তথা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়ারিস পঞ্জাবের প্রধান অমৃতপাল সিংকে আটক করল পুলিশ। শনিবার জলন্ধররের মেহাতপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এরপরই পঞ্জাবে উত্তেজনা ছড়াতে শুরু করে। ফলে গোটা পঞ্জাব জুড়েই ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। পঞ্জাব পুলিশ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন ওয়ারিশ পঞ্জাবের প্রধান অমৃতপাল সিং। শনিবারই জলন্ধরে তাঁর খোঁজ পায় পুলিশ। এরপরই তাঁর গাড়ি ধাওয়া করে পুলিশ। অমৃতপালের গাড়িতে থাকা সঙ্গীরা এই চোর-পুলিশ খেলা ফেসবুকে লাইভ করতে শুরু করে। পুলিশ রীতিমতো তাড়া করে অমৃতপাল সিংকে আটক করে। খবর ছড়িয়ে পড়তেই পঞ্জাবের বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয়। সঙ্গে সঙ্গেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় পঞ্জাব সরকার।

পঞ্জাব পুলিশ টুইট করে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজার রাখার আবেদন করেছে। তবুও কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর আসে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে বলেই জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে ওই খালিস্তানি নেতাকে আটক করা হল সেটা জানায়নি পুলিশ। যদিও ওয়াকিবহাল মহলের মতে তাঁকে গ্রেফতারের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল। সেইমতো শুরু হয় অপারেশন।

আরও পড়ুন  স্নাতকে পড়াশোনা চার বছরের, কেন্দ্রের সুপারিশ মানল রাজ্য সরকার

গত ২ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেন। সেখানেই তাঁদের মধ্যে এই বিষয়ে কথা হয়েছিল। অমৃতপাল সিং রীতিমতো সশস্ত্র বাহিনী নিয়ে ঘুরে বেড়াতেন। তাঁকে পঞ্জাবের নতুন খালিস্তানি নেতা বলেই অবহিত করতেন তাঁর সঙ্গীরা। এহেন নেতার উত্থানে সিঁদূরে মেঘ দেখছিল পঞ্জাব প্রশাসন। রবিবার থেকে তার খালসা ওয়াহির শুরু করার কথা ছিল। তার আগেই পুলিশ আটক করল ওই নেতাকে।

আরও পড়ুন  দিল্লিতে রাজ্যপাল-অমিত শাহর বৈঠক ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা

একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত স্বঘোষিত শিখ ধর্মগুরু তথা খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে আজনালা হিংসার জেরেই ‘ভাই সাব’ অমৃতপালকে গ্রেফতারের তৎপরতা শুরু করেছিল পঞ্জাবের প্রশাসন। শনিবার সকালে মোগা এলাকা থেকে অমৃতপালের সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’ প্রচার করার কথা ছিল তাঁর। খবর পেয়েই শুরু হয় মেগা অপারেশন। এই খলিস্তানপন্থী নেতাকে ধরতে তৎপরতা শুরু হয়। শনিবার দুপুর থেকেই পঞ্জাবজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ভগবন্ত মান সরকার। রক্তপাত এবং প্রাণহানির ঝুঁকি এড়াতে একাধিক সাবধানতা অবলম্বন করে পুলিশ। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে অমৃতপাল সিংকে আটক করে পুলিশের বিশেষ দলটি।

About Post Author