Home » মহিলাদের যৌন হেনস্থা নিয়ে মন্তব্যের জের, রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশ

মহিলাদের যৌন হেনস্থা নিয়ে মন্তব্যের জের, রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশ

সময় কলকাতা ডেস্ক,১৯ মার্চঃ এবার আরও বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রবিবার সকালেই রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশের বিশাল বাহিনী। জানা গিয়েছে, গত সপ্তাহেই এই ব্যাপারে রাহুল গান্ধিকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। ভারত জোড়ো যাত্রা শেষে মহিলাদের যৌন হেনস্থা নিয়ে রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন। সেই নিয়ে মামলাও দায়ের হয়েছিল। দায়ের হওয়া মামলার জেরেই দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করতে রাহুলের বাসভবনে গিয়েছিলেন। ইতিমধ্যেই রাহুল পুলিশকে জানিয়েছেন, দীর্ঘ ভারত জোড়ো যাত্রায় বহু মহিলা তাঁর সঙ্গে কথা বলেছেন। সব তথ্য মনে নেই। এদিকে,দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অঙ্গুলিহলনেই এই অভিযান বলেই অভিযোগ অনেকের।

আরও পড়ুন  শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটারের অফিস থেকে উদ্ধার ৪০০টি ওএমআর শিট

উল্লেখ্য, এর আগেও রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় মহিলাদের যৌন হেনস্থা নিয়ে মন্তব্যের জন্য নোটিশ পাঠিয়েছিল দিল্লি পুলিশ। তবে সেই নোটিশের কোনও উত্তর দেননি কংগ্রেস নেতা। তাই রাহুলের থেকে তথ্য পেতেই ১২ তুঘলক রোডে তাঁর বাসভবনে পৌঁছেছিল দিল্লি পুলিশের দল।এদিন বৈঠক শেষে দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘দীর্ঘ ভারত জোড়ো যাত্রায় বহু মহিলা তাঁর সঙ্গে কথা বলেছেন। সব তথ্য মনে নেই। যত দ্রুত সম্ভব উনি তথ্য দেবেন। তারপরই আমরা ওই মহিলাদের নিরাপত্তা দেব এবং আইনি ব্যবস্থা নেব।’

আরও পড়ুন  ডিএ আন্দোলন মঞ্চে সজোরে ধাক্কা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে, চাঞ্চল্য

প্রসঙ্গত,ভারত জোড়ো যাত্রা শ্রীনগরে পৌঁছতেই সেখানে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন, দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। একটি মেয়ে এসে তাঁকে অভিযোগ জানিয়েছিল যে, সে নাকি ধর্ষণের শিকার হয়েছে। রাহুল তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু মেয়েটি তাকে জানায় পুলিশের কাছে গেলে সমাজে বদনাম হবে। সূত্রের খবর, সেই মেয়েটির সম্পর্কে জানতেই দিল্লি পুলিশ রাহুলের বাড়িতে গেছে। যদিও কংগ্রেস এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে কটাক্ষ করেছে।

About Post Author