Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৭৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৬৮৬ – কলকাতার সুতানটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়।
১৭৩৯ – নাদির শাহ দিল্লি দখল করেন।
১৯৩৫ – ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৪২ – গুরুপ্রসাদ সেন, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এম.এ. এবং বিহারের প্রথম ইংরাজী দৈনিক ‘বিহার হেরল্ড’ এর প্রতিষ্ঠাতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২০ – চিন্ময় লাহিড়ী, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এদিন জন্মান।
১৯২৯ – বাংলা ছড়ার গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহের জন্মদিন আজ।
১৯৬৬ – অলকা যাজ্ঞিক, ভারতীয় নেপথ্য গায়িকা আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন   সুস্থ থাকতে টক দই খান

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯২৬ – কাজী ইমদাদুল হক, ব্রিটিশ ভারতের বাঙালি কবি আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৪ – মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক এদিন প্রয়াত হন।
১৯৬২ – ভারতের প্রখ্যাত প্রাণরসায়ণ বিজ্ঞানী বীরেশচন্দ্র গুহ-র প্রয়াণ দিবস আজ।
১৯৭৩ – শ্যামাপদ গোস্বামী প্রখ্যাত বাঙালি সাঁতারু এদিন প্রয়াত হন।
১৯৮৮ – অখিলবন্ধু ঘোষ বিশিষ্ট বাঙালি সঙ্গীত শিল্পী অখিলবন্ধু ঘোষ আজকের দিনে প্রয়াত হন।
১৯৯১ – রমা চৌধুরী ভারতের প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ ও লেখিকা এদিন প্রয়াত হন।
১৯৯৩ – প্রখ্যাত বাঙালি সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
২০১৪ – ভারতের বিখ্যাত রম্যলেখক ও সাংবাদিক খুশবন্ত সিং এদিন প্রয়াত হন।
২০২০ – পি. কে. ব্যানার্জি নামে সুপরিচিত ভারতীয় ফুটবলার ও প্রশিক্ষক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।

About Post Author