Home » বৃষ্টি ভেজা সন্ধ্যার আড্ডা দারুণ জমবে চিকেন টিক্কার সঙ্গে

বৃষ্টি ভেজা সন্ধ্যার আড্ডা দারুণ জমবে চিকেন টিক্কার সঙ্গে

সময় কলকাতা ডেস্ক,১৮ মার্চঃ বৃষ্টিভেজা রবিবারের সন্ধ্যায় পরিবারের সদস্যদের চমক দিতে বা ঘরোয়া পার্টির আয়োজনে বানিয়ে ফেলুন চিকেন টিক্কা। চিকেনের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে।  বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ঘরে  থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? বৃষ্টি ভেজা সন্ধ্যার আড্ডায় দারুণ জমবে এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   দেখে নিন লোভনীয় ক্রিস্পি ক্যাবেজ চিকেন রোল রেসিপি

উপকরণ
মুরগির মাংস- ৫০০ গ্রাম
টক দই-আধ কাপ
পেঁয়াজ-২টি
আদা-এক টুকরো
ধনে পাতা-আধ আঁটি
ধনে গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
শাহী গরমমশলা গুঁড়ো-১ চা চামচ


কসুরি মেথি- ২ টেবিল চামচ
রসুন- ৫-৬ কোয়া
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
কাঁচা লঙ্কা-২-৩টি
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ

আরও পড়ুন  সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন কাতলার পাটিসাপটা

আমচুর পাউডার-১ চা চামচ
মাখন- ৪ টেবিল চামচ
কাঠ কয়লা- ৩টি
ঘি-৩ টেবিল চামচ


প্রণালী
প্রথমেই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনে পাতা বেটে নিন। একটি বড় বাটিতে ফেটানো টক দই নিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহী গরমমশলা গুঁড়ো ও কসুরি মেথি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তাতে মাংসের টুকরোগুলো ম্যারিনেট করে ৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। এবার ফ্রাইং প্যানে মাখন গরম করে একে একে মাংসের টুকরোগুলো দিন। চাপা দিয়ে হাল্কা হাল্কা করে মাংস ভেজে নিন। এরপর একটি বাটিতে কাঠ কয়লা গরম করে তার উপরে ঘি দিয়ে চাপা দিয়ে আধ ঘণ্টা রাখুন। পেঁয়াজ, শশা ও টোম্যাটোর সঙ্গে গরম গরম পরিবেশ করুন লোভনীয় চিকেন টিক্কা।

About Post Author