Home » জলখাবারে বানিয়ে ফেলুন মুখরোচক ফুলকপির উপমা

জলখাবারে বানিয়ে ফেলুন মুখরোচক ফুলকপির উপমা

সময় কলকাতা ডেস্ক, ২৪ মার্চ: জলখাবারে কী বানাবেন,তা ভেবেই চিন্তিত হয়ে পড়েন অনেকেই। তাই চিন্তা না করে পরিবারের সদস্যদের চমক দিতে সকালের জলখাবারে বানিয়ে ফেলুন ফুলকপির উপমা। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে সকাল সকাল পেট আর মন দুটোই খুশি। ব্যস, আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   ফুটবল থেকে বিদায় নিলেন জার্মান তারকা মেসুত ওজিল

উপকরণ
ফুলকপি: ১টি
কাঁচা লঙ্কাকুচি: ১ টেবিল চামচ
আদাকুচি: ১ টেবিল চামচ
তেল: ২ টেবিল চামচ
কারি পাতা: ৪-৫টি
সরষে: ১/২ টেবিল চামচ
লাল লঙ্কাগুঁড়ো: ১/২ টেবিল চামচ
মরিচগুঁড়ো: ১/২ টেবিল চামচ
হলুদগুঁড়ো: ১/২ টেবিল চামচ
নুন: স্বাদমতো

আরও পড়ুন  দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি

প্রণালী
প্রথমেই ফুলকপি কেটে নিয়ে মিক্সিতে বেটে নিন। এবার কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে কারিপাতা, সরষে, কাঁচালঙ্কাকুচি ও আদাকুচি দিয়ে কষতে থাকুন। ভাল করে কষা হলে বেটে রাখা ফুলকপি দিয়ে দিন। এবার আঁচ কমিয়ে রান্না করতে থাকুন। এরপর হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো ও লাল লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে একটু কষিয়ে নিন। হয়ে গেলে একটি বাটিতে ঢেলে উপরে সামান্য বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

About Post Author